টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৬ ঘণ্টার মধ্যেই মুম্বই পুলিশের বড় সাফল্য! অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় পাঁচ জন সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। তিনজনকে রাজস্থানের কোটা থেকে এবং একজনকে মহারাষ্ট্র-গুজরাত সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত তিনজন মুম্বই থেকে মুম্বই-জয়পুর এক্সপ্রেসে চেপে রাজস্থানে গিয়েছিলেন। ১৫ মিনিট তল্লাশির পর তাঁদের ধরা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তাঁদের মধ্যে একজন বিহারের বাসিন্দা। একজন হরিয়ানার বাসিন্দা। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ ১২৯৩৯ নম্বর পুণে-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেসটি কোটা স্টেশন পৌঁছলে তিন সন্দেহভাজনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। ধৃত হরিয়ানার বাসিন্দা ফুল সিংহ, যার বাবার নাম নরেশ। ধৃত বিহারের বেগুসরাইয়ের হৃতিক কুমার, যার বাবার নাম রামু মাহতো। তৃতীয় সন্দেহভাজন হলেন হরিয়ানার সোনিপতের বাসিন্দা রেহান, যার বাবার নাম ঋষিউদ্দিন আনসারি। যদিও কোটা পুলিশ এই গ্রেফতারির বিষয়ে কোনও তথ্য দেয়নি। আর একজনকে আগে আটক করা হয়েছিল। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।

টাইগারের উপর হামলার পর থেকেই অ্যাকশন মুডে মুম্বই পুলিশ। হামলাকারীদের বাইক জব্দ করা হয়েছে। ইতিমধ্যেই হামলার সিসিটিভি ক্যামেরার হাড়হিম ফুটেজ সামনে এসেছে। যেখানে দুষ্কতীদের অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালানোর দৃশ্যটি সামনে এসেছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। তবে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা সেদিনের ঘটনায় যুক্ত ছিলেন কিনা তা জানা যায়নি। গতকাল ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুর ক্লাব থেকে ফেরার পথে গাড়ির মধ্যে আক্রান্ত হন টাইগার শ্রফ। অভিনেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে বাইকে করে আসা তিন দুষ্কৃতী।

জুহুর ক্লাব থেকে বেরোনোর পথেই তাঁর উপর হামলা হয়। সাত রাউন্ড গুলি চলে। টাইগার অল্পের জন্য রক্ষা পেলেও, তাঁর চালক গুরুতর আহত হন। অভিনেতা করণবীর মেহরা এবং অভিষেক বাজাজও সেই সময় টাইগারের সঙ্গেই ছিলেন এবং তাদের গাড়িগুলি পেছনে পেছনে আসছিল। হামলার পর টাইগার দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালে যান, চালককে ভর্তি করান। অভিনেতা সামান্য আহত হয়েছিলেন। তাঁকে পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়। তার হাতে ও শরীরে ব্যান্ডেজ বাঁধা ছিল। হাসপাতাল থেকে কড়া পুলিশি পাহারায় টাইগারকে বাড়ি নিয়ে আসা হয়। এই ঘটনায় অভিনেতার পরিবারের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টাইগারের বাবা জ্যাকি শ্রফচ জানিয়েছেন, তাঁর ছেলে এখন ভাল আছেন।

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, ইছামতির ধারে বুড়িমার দান করা পুজো এবার শতবর্ষে

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য