ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির রান্নায় মাংসের পদ মানেই নানা রকম কষা, ঝোল কিংবা কোর্মা। কিন্তু খাসির কিমা দিয়ে তৈরি মাংসের দই বড়া একেবারেই অন্যরকম। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রান্নার ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই পদে মাংসের বড়াকে টক-মিষ্টি দইয়ের গ্রেভিতে রান্না করা হয়। নরম মাংসের বড়া আর মশলাদার দইয়ের গ্রেভির এই অনন্য মেলবন্ধন গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে দারুণ মানায়।

উদাহরণ

৫০ গ্রাম চর্বি ছাড়া খাসির কিমা, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২টি কাঁচালঙ্কা কুচি, ২ টেবিল চামচ বেসন, স্বাদমতো নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো,৪০ গ্রাম টক দই, সর্ষের তেল, ১/২ চা চামচ কালোজিরে, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ চিনি, স্বাদমতো নুন, সাজানোর জন্য ধনেপাতা কুচি।

প্রদ্ধতি

প্রথমে একটি পাত্রে খাসির কিমা নিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা কুচি, নুন, গোলমরিচ এবং বেসন দিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি প্রায় ১৫ মিনিট রেখে দিন। এরপর অল্প অল্প করে নিয়ে ছোট গোল বড়ার আকার দিন।কড়াইতে সর্ষের তেল গরম করে মাঝারি আঁচে বড়াগুলি লালচে করে ভেজে তুলে রাখুন। খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে বড়া শক্ত হয়ে যেতে পারে।এবার অন্য একটি পাত্রে টক দই, নুন, হলুদ গুঁড়ো ও চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। দইয়ে যেন কোনও দলা না থাকে, সেদিকে খেয়াল রাখুন।কড়াইতে সর্ষের তেল গরম করে কালোজিরে ফোড়ন দিন। গন্ধ বের হলে আঁচ কমিয়ে ফেটানো দই ঢেলে দিন। দই দেওয়ার পর ক্রমাগত নাড়তে থাকুন ও বড়াগুলি এতে দিয়ে দিন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাত, পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন ঠাকুরবাড়ির বিখ্যাত মাংসের দই বড়া।

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণির পড়ুয়ার কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ