মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিন্দু ধর্মে শ্রাবণ মাস ভগবান শিবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এই মাসে অনেক ভক্তই দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ১২ জ্যোতির্লিঙ্গ দর্শনের পরিকল্পনা করেন। বিশ্বাস করা হয়, এই জ্যোতির্লিঙ্গগুলিতে ভক্তিভরে পুজো ও দর্শন করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। পুরাণ অনুযায়ী, ভগবান শিব নিজেই আলোকস্তম্ভ বা ‘জ্যোতি’ রূপে যে স্থানগুলিতে আবির্ভূত হয়েছিলেন, সেগুলিকেই জ্যোতির্লিঙ্গ বলা হয়। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা এই ১২টি মন্দির শৈব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত।

১২ জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় রয়েছে?

সোমনাথগির-সোমনাথ জেলা, গুজরাত

মল্লিকার্জুন-শ্রীশৈলম, অন্ধ্রপ্রদেশ

মহাকালেশ্বর-উজ্জয়িনী, মধ্যপ্রদেশ

ওঙ্কারেশ্বর-খান্ডোয়া জেলা, মধ্যপ্রদেশ

কেদারনাথ-রুদ্রপ্রয়াগ, উত্তরাখণ্ড

ভীমাশঙ্কর-পুণে, মহারাষ্ট্র

কাশী বিশ্বনাথ-বারাণসী, উত্তরপ্রদেশ

ত্র্যম্বকেশ্বর-নাসিক, মহারাষ্ট্র

বৈদ্যনাথ-দেওঘর, ঝাড়খণ্ড

নাগেশ্বর-দ্বারকা, গুজরাত

রামেশ্বরম-রামনাথপুরম, তামিলনাড়ু

ঘৃষ্ণেশ্বর-ছত্রপতি সম্ভাজীনগর (ঔরঙ্গাবাদ), মহারাষ্ট্র।

কীভাবে পৌঁছবেন?

এই সব তীর্থস্থানের অধিকাংশই বিমান, রেল ও সড়কপথে দেশের বড় শহরগুলির সঙ্গে সংযুক্ত। এছাড়াও কাছাকাছি বিমানবন্দর বা রেলস্টেশন থেকে ট্যাক্সি, বাস বা স্থানীয় পরিবহণে সহজেই মন্দিরে পৌঁছনো যায়। তবে কেদারনাথের ক্ষেত্রে নির্দিষ্ট পথ পর্যন্ত গাড়িতে গিয়ে, এরপর ট্রেক বা হেলিকপ্টার পরিষেবার সাহায্য নিতে হয়।

ভ্রমণের আগে কী মাথায় রাখবেন?

শ্রাবণ মাসে ভিড় অত্যন্ত বেশি থাকে, তাই আগাম যাত্রা ও থাকার ব্যবস্থা বুক করুন। অনলাইন দর্শন বা বিশেষ পাসের ব্যবস্থা থাকলে আগে থেকেই আবেদন করুন। পাহাড়ি এলাকায় গেলে আবহাওয়ার পূর্বাভাস দেখে যাত্রা করুন। প্রবীণ ও অসুস্থ ভক্তদের প্রয়োজনীয় ওষুধ ও পরিচয়পত্র সঙ্গে রাখুন। মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম ও পোশাকবিধি মেনে চলুন।

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক