‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে রাজপথে নামা পড়ুয়া ও সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ না হলে শিগগিরই আন্দোলনে নামা হবে বলে হুঙ্কার ছেড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজি‍ৎ দীপকে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘পুলিশের হাতে শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত থাকলে খুব শিগগিরই  ‘ককরোচ জনতা পার্টি’ ব্যাপক ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দেবে। সরকারকে অবশ্যই শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানানো এবং তাদের ওপর দমন-পীড়ন চালানো বন্ধ করতে হবে।’

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছিল পড়ুয়ারা। ওই ধর্নার মূল উদ্যোক্তা ছিলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজি‍ৎ দীপকে। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার পড়ুয়া-অভিভাবক-শিক্ষক ও সাধারণ মানুষ ধর্নায় সামিল হয়েছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুরু হওয়া আন্দোলন নিমিষেই ছড়িয়ে পড়েছিল বিভিন্ন রাজ্যে। ধর্না শুরুর ৩৬ দিনের মাথায় চাপে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন প্রধান। ‘ককরোচ জনতা পার্টির’ সঙ্গে বৈঠকে বসেছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহ। ওই বৈঠকেই ‘আরশোলা’দের বেশ কয়েকটি শর্ত মেনে নেওয়া হয়। তার মধ্যে ছিল, প্রশ্নফাঁসের ঘটনায় যে সব নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে এককালীন এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে কোনও মামলা দেওয়া যাবে না। কোনও মামলা করা হলে তা প্রত্যাহার করতে হবে।’

যদিও অভিযোগ উঠেছে, বহু রাজ্যে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়নি এবং আন্দোলনে অংশগ্রহণ ও সহযোগিতা করার অপরাধে পুলিশ হয়রানি শুরু করেছে। বিশেষ করে দিল্লি পুলিশ বাড়ি-বাড়ি গিয়ে আন্দোলনের সঙ্গে যুক্তদের হেনস্থা করছে। ওই অভিযোগের প্রেক্ষিতে এদিন মুখ খুলে হয়রানি বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টির প্রধান অভিজি‍ৎ দীপকে।

 

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক