‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে পড়ুয়াদের উপরে পেলেট গান ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা গান্ধি। মঙ্গলবার (২৮ জুলাই) লোকসভায় পরীক্ষা সংস্কার বিলের উপরে আলোচনায় অংশ নিতে গিয়ে ওয়ানাডের সাংসদ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘যন্তরমন্তরের আন্দোলনকারীরা কি সন্ত্রাসী? তাহলে কেন তাদের উপরে পেলেট গান ব্যবহার করা হল? শিক্ষার্থীদের উপরে কাঁদানে গ্যাস ছোড়া, লাঠিচার্জ করা বা জলকামান ব্যবহারের কী প্রয়োজন ছিল? তরুণীদের অপমান করা, তাদের পোশাক ছিঁড়ে ফেলা এবং তাদের ওপর নৃশংসভাবে মারধর চালানোর কী দরকার ছিল?

এদিন শুরু থেকেই পড়ুয়াদের সংসদ অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, ‘নিরীহ ও নিরস্ত্র পড়ুয়াদের উপরে পেলেট গান ব্যবহারের নির্দেশ কে দিয়েছিলেন, তার জবাব দেবেন কি স্বরাষ্ট্রমন্ত্রী? শুধু কংগ্রেস দল নয়, পুরো দেশ আজ এই প্রশ্ন করছে।  দেশের অভিভাবকরা প্রশ্ন করছেন, শিক্ষার্থীরা প্রশ্ন করছে, শিক্ষকরা প্রশ্ন করছেন—পুরো দেশ আজ এই প্রশ্ন করছে এবং এই প্রশ্নের উত্তর দেওয়া আপনাদের দায়িত্ব। আপনারা কেন দেশের যুবসমাজকে ভয় পাচ্ছেন? কেন আপনারা দেশের এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে ভয় পাচ্ছেন এবং সেই কণ্ঠস্বরকে দমন করার অধিকার আপনাদের কে দিয়েছে?’

আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে হাজার-হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে এসেছিল। তারা অহিংসা ও সত্যকে আঁকড়ে, গান্ধিজির দেখানো পথ অনুসরণ করে এবং গান গাইতে গাইতে ও হাসিমুখে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে নিজেদের যন্ত্রণার কথা প্রকাশ করেছে। গণতন্ত্রের মূল ধারাকে রক্ষা করেছিল। তাহলে কেন তাদের উপরে জুলুম চলল?’ যন্তরমন্তরে ধর্নার টানা ৩৫ দিনের মাথায় ‘আরশোলা’দের দাবি মেনে ইস্তফা দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইস্তফার পরে গতকাল সোমবার (২৭ জুলাই) ধর্মেন্দ্র প্রধান যখন সংসদে প্রবেশ করেন, তখন শাসক দলের সাংসদরা তাঁকে ‘বীর’ হিসাবে স্বাগত জানিয়েছিলেন। ওই আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা।

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি