খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে এমন কিছু জিনিস থাকে, যেগুলি প্রতিদিনের কাজে লাগে না ঠিকই, কিন্তু প্রয়োজনের সময় সেগুলি ছাড়া উপায়ও থাকে না। স্যুটকেস তেমনই একটি জিনিস। বছরে কয়েকবার ব্যবহার করার পর সেটিকে সাধারণত আলমারির মাথায়, খাটের নীচে কিংবা স্টোররুমের কোনও কোণে রেখে দেওয়া হয়। তবে প্রচলিত বাস্তুবিশ্বাস বলছে, স্যুটকেস রাখার ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম। বিশেষ করে খালি স্যুটকেস দীর্ঘদিন কোথায় ও কী ভাবে রাখা হচ্ছে, তার উপর নজর দেওয়ার কথা বলা হয়।

খালি স্যুটকেস ঘরে রেখে দেওয়া কি ঠিক?

বাস্তুমতে, স্যুটকেসকে সেটিকে দীর্ঘদিন একেবারে খালি অবস্থায় ফেলে রাখা শুভ নয় বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোনও ব্যবহারযোগ্য জিনিস দীর্ঘ সময় সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে থাকলে তা বাড়িতে স্থবিরতার প্রতীক হয়ে উঠতে পারে। এই কারণেই স্যুটকেস ব্যবহারের পর একেবারে খালি না রেখে তার মধ্যে হালকা ও পরিষ্কার কিছু প্রয়োজনীয় জিনিস রাখার পরামর্শ দেওয়া হয়। যেমন- ভাঁজ করা কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাগ বা অন্য কোনও হালকা সামগ্রী রাখা যেতে পারে। তবে স্যুটকেসের ভিতর অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা উচিত নয়।

স্যুটকেস কোন দিকে রাখবেন?

বাস্তুশাস্ত্রের প্রচলিত ধারণা অনুযায়ী, বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক স্যুটকেস রাখার জন্য উপযুক্ত। এই দিককে স্থিতিশীলতার সঙ্গে যুক্ত করা হয়। ফলে তুলনামূলক ভারী স্যুটকেস বা কম ব্যবহৃত লাগেজ এই দিকে গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া পশ্চিম দিকেও স্যুটকেস রাখা যেতে পারে বলে বাস্তুবিশ্বাসে উল্লেখ রয়েছে। ঘরের জায়গা অনুযায়ী আলমারি, স্টোরেজ ক্যাবিনেট বা নির্দিষ্ট কোনও তাক ব্যবহার করে স্যুটকেস গুছিয়ে রাখা ভাল।

কোন জায়গায় স্যুটকেস রাখা এড়াবেন?

বাস্তুমতে, বাড়ির উত্তর-পূর্ব বা ঈশান কোণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় ভারী বা বড় আকারের জিনিস রাখার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। তাই বড় স্যুটকেস, ট্রলি ব্যাগ বা একাধিক লাগেজ এই অংশে না রাখাই ভাল বলে মনে করা হয়। প্রচলিত বাস্তুবিশ্বাস অনুযায়ী, ঈশান কোণে ভারী জিনিস রাখলে বাড়ির ইতিবাচক শক্তির প্রবাহে বাধা তৈরি হতে পারে। এর ফলে মানসিক অস্থিরতা বা নানা ধরনের বাধা আসতে পারে। এমন বিশ্বাসও রয়েছে।

খাটের নীচে স্যুটকেস রাখবেন?

জায়গার অভাবে অনেকেই খাটের নীচে স্যুটকেস রেখে দেন। বাস্তুর দৃষ্টিতে এটি আদর্শ জায়গা নয় বলে মনে করা হয়। বিশেষ করে দীর্ঘদিন ব্যবহার না করা স্যুটকেস সেখানে ফেলে রাখলে ধুলো-ময়লা জমতে পারে এবং ঘরও অগোছালো দেখায়। তাই সম্ভব হলে স্যুটকেস নির্দিষ্ট স্টোরেজে পরিষ্কার করে গুছিয়ে রাখুন। এতে যেমন জায়গাটি পরিপাটি থাকবে, তেমনই প্রয়োজনের সময় স্যুটকেস বের করতেও সুবিধা হবে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে