২৪ ঘণ্টার মধ্যেই তুলা রাশিতে প্রবেশ শুক্রের, ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, সৌন্দর্য, বিলাসিতা, অর্থ ও সুখ-সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের রাশি পরিবর্তনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, আগামিকাল বুধবার(২ সেপ্টেম্বর) শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। এই গোচরের ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। এর প্রভাবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের প্রেম, সম্পর্ক, আর্থিক পরিস্থিতি এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে।   

মেষ রাশি

শুক্রের গোচরের ফলে দাম্পত্য ও প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সম্পর্কের ভুল বোঝাবুঝি কমে গিয়ে পারস্পরিক বোঝাপড়া বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বা কর্মক্ষেত্রেও নতুন সুযোগ আসতে পারে।

মিথুন রাশি

এই সময় কর্মজীবনে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। আটকে থাকা কোনও কাজ এগিয়ে যাওয়ার পাশাপাশি আর্থিক লাভের সুযোগও তৈরি হতে পারে। সম্পর্কে দীর্ঘদিন ধরে কোনও ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য চললে তা ধীরে ধীরে কমতে পারে। 

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের প্রেমজীবনেও শুক্রের এই গোচর নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পুরোনো কোনও বন্ধু বা পরিচিত মানুষের সঙ্গে ফের ঘনিষ্ঠতা তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণের সুযোগও আসতে পারে বলে জ্যোতিষমতে মনে করা হচ্ছে।

তুলা রাশি

শুক্র নিজের রাশিতেই প্রবেশ করবে, তাই তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। আত্মবিশ্বাস বৃদ্ধি, আর্থিক উন্নতি এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগও মিলতে পারে। তবে মনে রাখা প্রয়োজন, জ্যোতিষশাস্ত্রের এই ফলাফলগুলি বিশ্বাস ও জ্যোতিষীয় গণনার উপর নির্ভরশীল। ব্যক্তির জন্মছক অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…