হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি আধিকারিক বা পুলিশ কিংবা উচ্চপদস্থ কর্তা। যেই হোক না কেন, ঘুষ নিলে কাউকে রেয়াত করা হবে না। এই স্পষ্ট নির্দেশ বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতিগ্রস্ত ও ঘুষখোর পুলিশ আধিকারিক ও সরকারি কর্মীদের সন্ধান চালাচ্ছে এসিবি। আর সেই সন্ধান চালাতে গিয়েই আজ, সোমবার হাতেনাতে ধরা পড়লেন এক সরকারি কর্মচারী। ২০ হাজার টাকা সমেত গ্রেফতার করা হয়েছে ওই সরকারি কর্মীকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়াতে অতিরিক্ত জেলা সাব-রেজিস্ট্রারের দফতরে।

ওই দফতরের এক আধিকারিক দীর্ঘদিন ধরেই কাজের জন্য ঘুষ নিচ্ছিলেন। এমনটাই ছিল অভিযোগ। সেই অভিযোগ দুর্নীতি দমন শাখার কাছে জমা পড়েছিল। তারপরেই গোপন অভিযান শুরু হয়। ফাঁদ পেতেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এক ব্যক্তিকে কাজের জন্য উলুবেড়িয়াতে অতিরিক্ত জেলা সাব-রেজিস্ট্রারের দফতরে ওই সরকারি কর্মীর কাছে পাঠানো হয়েছিল। সেই ব্যক্তিকে ঘুষের ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল। সেই টাকাতে মেশানো ছিল কেমিক্যাল। সেই মতো গতকাল, রবিবার ওই টাকা সরকারি কর্মচারীকে দিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তি। সেই টাকা ছিল জেলা সাব-রেজিস্ট্রারের দফতরের কর্মচারীর কাছেই।

আরও পডুন: তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

এরপরই দুর্নীতি দমন শাখার অফিসাররা আজ, সোমবার অভিযান চালান জেলা সাব-রেজিস্ট্রারের দফতরে। বিশেষ কেমিক্যালে হাত ডোবানো হয় ওই আধিকারিকের। সঙ্গে সঙ্গে হাত ও কেমিক্যালের রং নীলচে হয়ে যায়। ওই সরকারি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ নেওয়া ওই টাকাও উদ্ধার হয়েছে। ধৃত আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ