শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে এক মহাজাগতিক পরিবর্তনের ফলে অনেক রাশির ভাগ্য বদলে যেতে চলেছে। গত ২ সেপ্টেম্বর সুখ, সমৃদ্ধি, বৈভব ও প্রেমের কারক গ্রহ শুক্র নিজের রাশি তুলাতে প্রবেশ করেছে। বৈদিক জ্যোতিষ অনুসারে, শুক্রের এই স্বরাশিতে আগমনে ৬ নভেম্বর পর্যন্ত ৫টি বিশেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি এবং ভাগ্যের প্রবল জোয়ার আসতে চলেছে।

মিথুন রাশি

শুক্রের প্রভাবে এই রাশির জাতকদের আকস্মিক ধনলাভের প্রবল যোগ রয়েছে। বিশেষ করে যাঁরা শিল্প, মিডিয়া, ফ্যাশন বা যেকোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাঁরা বড় সাফল্য পাবেন। প্রেম জীবনে মধুরতা আসবে।

তুলা রাশি

 শুক্র নিজের রাশি তুলাতেই অবস্থান করায় এই ‘মালব্য রাজযোগ’-এর সরাসরি সবচেয়ে বড় সুবিধা পাবেন এই রাশির জাতকরা। আপনার ব্যক্তিত্ব ও আকর্ষণ বৃদ্ধি পাবে। সমাজে মান-সম্মান বাড়ার পাশাপাশি ব্যবসায়িক পার্টনারশিপে বিপুল লাভ হবে।

ধনু রাশি

শুক্রের গোচরে ধনু রাশির আর্থিক অবস্থাকে অত্যন্ত মজবুত হবে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে এবং সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কোনও ইচ্ছা এবার পূরণ হতে পারে।

মকর রাশি

মকর রাশির কর্মক্ষেত্রে উন্নতির নতুন রাস্তা খুলে যাবে। চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহিলা সহকর্মীদের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন।

কুম্ভ রাশি

শুক্র আপনার ভাগ্য স্থানে থাকায় যেকোনো কাজে ভাগ্যের পুরো সাহায্য পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং নতুন গাড়ি বা সম্পত্তি কেনার অত্যন্ত শক্তিশালী যোগ তৈরি হচ্ছে।

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড