জেনে নিন ‘পাবদার তেল ঝাল’র রেসিপি

'মাছে ভাতে' বাঙালি দুপুরের খাবারে ঠিক মাছ ভাত না পেলে স্বস্তি পায়না। জেনে নিন 'পাবদার তেল ঝাল' বানানোর প্রণালী আজই। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম আসার আগেই শীতে যা যা খাওয়া হয়নি তা খাওয়ার জন্য শেষ মুহূর্তের তোরজোড় শুরু হয়ে গিয়েছে বোধ হয় প্রত্যেকের।  কিন্তু শীতে জমিয়ে সব কিছু খাওয়ার পরেও ‘মাছে ভাতে’ বাঙালি দুপুরের খাবারে ঠিক মাছ ভাত না পেলে স্বস্তি পায়না। আর নানা রকমের মাছের মধ্যে পাবদা আমাদের সকলেরই বড় প্রিয়। জেনে নিন ‘পাবদার তেল ঝাল’ বানানোর প্রণালী আজই। 

উপকরণঃ 

পাবদা মাছ- ৫০০ গ্রাম

আদা বাটা- ১ চা চামচ

টমেটো- ১ টি

কাঁচা লঙ্কা-২-৩ টি

কালোজিরে- ১/২ চা চামচ

নুন- স্বাদমত

সর্ষের তেল- পরিমাণ মত

লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ

হলুদ গুঁড়ো- ২ চা চামচ

জিরে গুঁড়ো- ১ চা চামচ

শুকনো লঙ্কা বাটা- ৫-৬টি

প্রণালীঃ মাছ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন, হলুদ ও তেল মাখিয়ে ভালোভাবে রেখে  দিন কিছুক্ষণ। এবার কড়াইতে তেল গরম করে নুন, হলুদ মেখে রাখা মাছ দিয়ে সামান্য ভেজে নিন। খেয়াল রাখবেন যেন বেশি ভাজা না হয়ে যায়। সেক্ষেত্রে মাছের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। মাছ সামান্য ভাজা হলে এবার তাতে কালোজিরে ফোড়ন দিয়ে সামান্য নেড়ে তাতে একে একে টমেটো বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। তারপর এতে যোগ করুন নুন, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে সামান্য কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করুন। তেল ছেড়ে এলে তাতে সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মশলা ভাল করে মাছের সঙ্গে মিশে গেলে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিন। উপর থেকে সাম্ন্য ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। এরপর খানিকক্ষণ আরও ফুটিয়ে নামিয়ে নিন পাবদার তেল ঝাল।  দুপুরে ভাতের সঙ্গে খাওয়াদাওয়া জাস্ট জমে যাবে। 

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত