কখনও কী খেয়েছেন চিঁড়ের তৈরি অভিনব লুচি

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের দিন হোক বা সপ্তাহান্তে রবিবারের (Sunday) ছুটির দিন। সকালের জলখাবারে চাই গরম গরম লুচি (Luchi) অথবা কচুরির সঙ্গে ঝাল ঝাল আলুর দম। কচুরির (Kochuri)বদলে জলখাবারের পাতে ডালপুরিও অন্যতম পছন্দের খাবার। এছাড়াও আলুর পুর দেওয়া পরোটা বা শীতের দিনে আলুর বদলে ফুলকপি বা অন্যান্য সবজির পুর দেওয়া পরোটাও জলখাবারে উৎসাহের সঙ্গে খায় বাঙালি ।  এইসব লুচি, পরোটা কচুরি বেশিরভাগ ক্ষেত্রেই বানানো হয় ময়দা দিয়ে কিন্তু চিঁড়ে দিয়ে তৈরি লুচি কী কখনও খেয়েছেন? তাহলে এই রবিবার সকালের জলখাবারের (Breakfast) বানিয়ে দিন অভিনব চিঁড়ে দিয়ে তৈরি সুস্বাদু লুচি। আর চমকে দিন আপনার পরিবারের সবাইকে।

উপকরনঃ   

১. ময়দা

২. চিঁড়ে

৩. সরষের তেল

৪. সাদা তেল

৫. লবণ

৬. জিড়ের গুঁড়ো

৭. হলুদ গুঁড়ো

৮. ধনে গুঁড়ো

৯. লঙ্কার গুঁড়ো

১০. চিলি ফ্লেক্স

১১. ধনেপাতা কুচি

১২. আলু ২টো

১৩. চিনি

১৪. আদা বাটা

প্রনালিঃ

প্রথমে আলুর পুর বানানোর জন্য ২টো আলু সিদ্ধ করে মেখে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিন। তেল গরম হলে তার মধ্যে ১ টেবিল চামচ আদা বাটা, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো ও ১/২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে সিদ্ধ করে মেখে রাখা আলু মশলার মধ্যে দিয়ে আলু ও মশলা একসঙ্গে কষিয়ে নিন। এরপর আলুর মিশ্রণটিতে ১ চা চামচ লবণ দিয়ে ১ মিনিট মত নাড়াচাড়া করে নামিয়ে রেখে দিন। এবার গ্রাইন্ডারে হাফ কাপ চিঁড়ে গুঁড়ো করে নিন। এবার একটি মিক্সিং বোলে ওই চিঁড়ের গুঁড়ো, ১০০ গ্রাম ময়দা, ১/২ চামচ লবণ, ১ চামচ চিনি ও ২ চামচ সাদা তেল দিয়ে মিশ্রণটি ভালো করে মেখে নিন। সমস্ত উপকরণগুলি মেশানো হয়ে গেলে অল্প অল্প জল ছিটিয়ে ময়দা ও চিঁড়ে গুঁড়ো দিয়ে একটি নরম ডো বানিয়ে নিতে হবে। ডো টি তৈরি হয়ে গেলে তার থেকে ছোট ছোটো লেচি কেটে নিন। এবার লেচির ভিতরে আলুর পুর ভরে উপর থেকে পরিমাণ মতো চিলিফেক্স ও ধনেপাতা কুচি নিয়ে লুচির আকারে বেলে নিন। এবার কড়াইতে তেল গ্রম করে লুচি গুলি ভেজে তুলে নিন। তৈরি হয়ে যাবে অভিনব আলুর পুর ভরা চিঁড়ের লুচি।

আরও পড়ুনঃ চায়ের সঙ্গে বাড়িতেই বানিয়ে নিন ময়দা ও সুজি দিয়ে মুচমুচে কুকিজ

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের