সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে বানিয়ে নিন লোভনীয় এই কচুরি

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের আনাগোনা লেগেই থাকে। সদ্যই জামাইষষ্ঠী পার হয়েছে। বাড়িতে বন্ধুদের নেমন্তন্ন করেছেন ? কিন্তু রোজ রোজ একই স্ন্যাকস কার না একঘেঁয়ে লাগে ! এমন অবস্থায় চিন্তা করার কোন জায়গা নেই। ঝট করে বানিয়ে নিতে পারেন এই কচুরি। চায়ের সঙ্গে খুব ভাল জমবে। এবার ভাবছেন কচুরি আর এমন কি ! তবে এই কচুরি যে সে কচুরি নয়, ‘খাস্তা চিকেন কচুরি’। আড্ডায় বা পার্টিতে এই কচুরিতেই বাজিমাত করতে পারেন সকলকে। কোনরকম ঝামেলা ছাড়াই বানানো যায় এটি। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ :  ময়দা পরিমাণমত, হাড় ছাড়া সেদ্ধ করা মাংস ৪০০ গ্রাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, বেকিং সোডা, গরম মশলা, জোয়ান, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, লেবুর রস, তেল ও স্বাদমত লবন

প্রণালী : প্রথমে লবন, বেকিং সোডা, তেল, জোয়ান আর পরিমাণ মতো জল দিয়ে নরম করে ময়দা মেখে নিন। ভেজা তোয়ালে দিয়ে ময়দার মণ্ডটি জড়িয়ে রাখুন আধ ঘণ্টা। এবার সামান্য লবন দিয়ে চিকেন কিমা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিতে হবে।

এরপর কড়াইতে তেল গরম করে আদা ও রসুন বাটা দিয়ে দিতে হবে। মিনিটখানেক নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। কয়েক মিনিট ভেজে চিকেনের সঙ্গে লঙ্কাগুঁড়ো, গরমমশলা গুঁড়ো মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছু ক্ষণ পর রং বদলে আসলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিতে পারেন।

এবার মাখানো ময়দা থেকে একটু বড় মাপের লেচি কেটে নিন। ছোট ছোট লুচির আকারে বেলে নিন। দু’চামচ কিমার পুর দিয়ে মুড়ে হাতের চাপে চ্যাপ্টা করে নিন।একদম কম আঁচে ডুবো তেলে ভাল মুচমুচে করে ভেজে তুলুন।

তবে টিস্যু রাখবেন অবশ্যই। এতে অতিরিক্ত তেল শুষে নেয়। এবার তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি ,টমেটো সস ও চিলি সস দিয়ে পরিবেশন করতে পারেন। লেবুর রসও ছড়িয়ে দিতে পারেন সামান্য। এতে টেস্ট ভাল হয়।

ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক