নতুন পদ্ধতিতে বানান পটলের ভর্তা, চেটেপুটে খাবে সকলে…

Share:

নিজস্ব প্রতিনিধি : দিনের বেলায় চড়ছে তাপমাত্রার পারদ। এইসময় তেলমশলাযুক্ত খাবার খেলেই বদহজম। শরীর ঠান্ডা রাখে এমন খাবার আপনার চোখের সামনেই আছে। আবার তেলমশলাও তেমন লাগে না। আবার ইসলাম ধর্মালম্বীদের জন্য চলছে রমজান মাস।সারাদিন উপোস করে কাকভোরে উঠে হরেক রকম সবজি খেতে ভাল লাগছে না? তবে চটজলদি বানিয়ে নিতে পারেন মুখরোচক এই পদ।মিলবে স্বাদ ও পুষ্টি দুটোই।পটলের ভর্তা খেয়েছেন কি? বাঙালির হেঁশেলে পটলের পদ প্রায় হয়ে থাকে। এভাবে একবার পটলের পদ বানিয়ে দেখুন আঙুল চেটে খাবে সকলে।

উপকরণ: ৮ টা পটল, ২ টি টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কা বাটা,পেঁয়াজ বাটা, রসুন বাটা,  কালো জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, ধনেপাতা কুচি,লবন,লেবু ও সামান্য সর্ষের তেল অথবা আচারের তেল

প্রণালী : প্রথমে পটলগুলো ভাল করে সেদ্ধ করে নিন। মনে রাখা প্রয়োজন পটল সেদ্ধ করতে বেশি জল দেওয়া উচিত নয়। এবং খেয়াল রাখবেন পটল সেদ্ধ করার সময় পুরো জল যেন শুকিয়ে যায়। একটু ফুলো ফুলো হতে হবে।

এবার একটা কড়াইতে তেল দিন।তেল গরম হলে তাতে দিন কালো জিরে এবং কাঁচা লঙ্কা। ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। এবার ভাল করে পটলগুলি চটকে নিন।পটলের বীজ যদি শক্ত হয় তবে ফেলে দেবেন। এবার পটল মেখে নিয়ে তাতে দিয়ে দিন টমেটোর পেস্ট।এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, স্বাদ মত লবন, ২ চামচ কাঁচা সর্ষের তেল এবং ভাজা কাঁচা লঙ্কাগুলো দিয়ে চটকে মেখে নিন। হাফ পাতি লেবুর রস ভাল করে মিশিয়ে দিন। ব্যস গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার