মুচমুচে মাছের ফ্রাই হলে সন্ধ্যের আড্ডাটা জমে যায়, তাই না!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির মাছ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। সাধারণ মাছের ঝোলকেও হাতের জাদুতে অসাধারণ করে তোলা কোনও ব্যাপারই না বাঙালিদের। তার মধ্যে রান্নার দিক দিয়ে বাঙালি আবার দুই ভাগে বিভক্ত, ঘটি এবং বাঙাল। সাধারণত বাঙালদের রান্নার প্রশংসায় পঞ্চমুখ সবাই। তাই মাছের নানা পদ আবিষ্কারেও বরাবর দক্ষ বাঙালিরা। মাছ ভাজা থেকে শুরু করে মাছ দিয়ে হরেক রকমের রান্না সবেতেই বাঙালিদের জুড়ি মেলা ভার। এমনকী পুরু ব্যাটারে ডোবানো ফিশ ফ্রাই হোক বা কবাব— মাছ নিয়ে রকমারি স্ন্যাকস্ বানাতেও অপেক্ষা করেন না ভোজনরসিকরা। তাই আজ মজার রান্নার রেসিপি দেব আপনাদের। ছোট থেকে বড়, সকলেই পছন্দ করেন ফিশ ফ্রাই খেতে। এবার পমফ্রেট মাছের ফ্রাই বানিয়ে নিন। জানুন প্রণালী।

উপকরণ: পমফ্রেট মাছ দু’টি, হলুদ এক চা চামচ, তেঁতুলের ক্বাথ এক চা চামচ, নুন স্বাদ মতো, গোলমরিচ এক চা চামচ, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, গোটা জিরে খোলায় ভেজে গুঁড়ো করা দু’চামচ, জল ঝরানো দই আধ কাপ, রসুন বাটা এক চামচ, ধনেপাতা বাটা দু’চামচ, লেবুর রস এক চা চামচ, ময়দা পঞ্চাশ গ্রাম সুজি পঞ্চাশ গ্রাম, সাদা তেল একশো গ্রাম

প্রণালী: একটি বড় আকারের গোটা পমফ্রেট মাছ ভাল করে ধুয়ে অল্প নুন ও লেবু মাখিয়ে রেখে দিন কিছু ক্ষণ। দশ মিনিট পর মাছগুলিকে আরেকবার ধুয়ে নিন। এ বার একটি পাত্রে দই, রসুন বাটা, ধনেপাতা বাটা, হলুদ, নুন ও স্বাদ অনুযায়ী লঙ্কাগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তেঁতুলের ক্বাথ ও জিরে গুঁড়ো ভাল করে মিশিয়ে মাছের গায়ে সেই মশলা মাখিয়ে দু ঘন্টা রেখে দিন। এরপর একটি থালায় ময়দা ও সুজি সমপরিমাণে নিয়ে তাতে সামান্য নুন মিশিয়ে নিন। এরপর মশলা মাখিয়ে মাছের গায়ে ময়দা-সুজির মিশ্রণ লাগিয়ে ছাঁকা তেলে ভাজুন। ভাজার পর চাটমশলা ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২