স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসে খুদের টিফিনে আনুন তেরঙ্গা রং। চোখের সামনে খাবারের প্লেটে তিন রঙের সাজ দেখলে খুদের খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। বিশেষ করে যে শিশুরা খাবার নিয়ে একটু বায়না করে, তাদের কাছে রঙিন ও মজার খাবার হয়ে উঠতে পারে আকর্ষণীয়। খাওয়ার আগ্রহ বাড়ানোর সহজ উপায় হতে পারে। স্বাধীনতা দিবস উপলক্ষে তাই টিফিন বক্সে রাখতে পারেন ভারতীয় পতাকার রংয়ের আদলে তৈরি কয়েকটি সহজ রেসিপি। স্বাদ, পুষ্টি আর উৎসবের আমেজ, সব একসঙ্গে রাখতে রইল ৫টি সহজ পদ।

•তেরঙ্গা ইডলি 

উপকরণ: ইডলি ব্যাটার, গাজরের পেস্ট, পালং শাকের পেস্ট, সামান্য নুন ও তেল।

প্রণালী: ইডলি ব্যাটার তিন ভাগ করুন। একটি ভাগে গাজরের পেস্ট, অন্যটিতে পালং শাকের পেস্ট মেশান। তৃতীয় ভাগ সাদা রাখুন। ইডলি মোল্ডে তিন রঙের ব্যাটার দিয়ে ভাপে সেদ্ধ করে নিন। তৈরি তেরঙ্গা ইডলি।

•তেরঙ্গা স্যান্ডউইচ

উপকরণ: ব্রেড, গাজর কুচি, গ্রেট করা পনির, পালং শাকের পেস্ট, মেয়োনিজ বা স্প্রেড, নুন।

প্রণালী: তিনটি ব্রেডের স্লাইস নিন। প্রথমটিতে গাজরের মিশ্রণ, দ্বিতীয়টিতে পনিরের সাদা স্তর এবং তৃতীয়টিতে পালং শাকের মিশ্রণ দিন। একসঙ্গে সাজিয়ে হালকা চাপ দিয়ে ত্রিভুজ আকারে কেটে নিন।

•তেরঙ্গা পোলাও

উপকরণ: বাসমতি চাল, গাজর, বিনস, মটরশুঁটি, পালং শাক, ঘি, নুন ও প্রয়োজনমতো মশলা।

প্রণালী: ভাত রান্না করে তিন ভাগ করুন। এক ভাগে গাজরের পেস্ট দিয়ে কমলা রং আনুন। দ্বিতীয় ভাগ সাদা রাখুন। তৃতীয় ভাগে পালং শাকের পেস্ট মিশিয়ে সবুজ রং দিন। তিন রঙের ভাত পাশাপাশি সাজিয়ে পরিবেশন করুন।

•নো-কুক তেরঙ্গা ডেজার্ট

উপকরণ: দই, আমের পিউরি, নারকেল কোরানো বা ভ্যানিলা দই, কিউই পিউরি।

প্রণালী: একটি স্বচ্ছ কাপে প্রথমে আমের পিউরি, তার উপর সাদা দই এবং শেষে কিউই পিউরি দিন। ঠান্ডা করে পরিবেশন করুন। কোনও রান্নার প্রয়োজন নেই।

•তেরঙ্গা মোমো

উপকরণ: ময়দা, গাজর, বাঁধাকপি, পনির, পালং শাকের পেস্ট, নুন ও গোলমরিচ।

প্রণালী: ময়দার মণ্ড তিন ভাগ করে এক ভাগে গাজরের পেস্ট এবং অন্য ভাগে পালং শাকের পেস্ট মেশান। তিন রঙের মণ্ড দিয়ে ছোট মোমোর খোল তৈরি করুন। ভিতরে সবজি ও পনিরের পুর ভরে মোমো বানিয়ে ভাপে সেদ্ধ করুন। টিফিনে দেওয়ার আগে মোমোগুলি পাশাপাশি সাজিয়ে দিন তেরঙ্গা রূপে।

 

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের