দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাধীনতার দিন সকাল থেকে রাত তিনটি খাবারে রাখুন তেরঙার ঝলক…

নিজস্ব প্রতিনিধি: আজ ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস। প্রতিবছর ভারত তার স্বাধীনতা দিবস পালন করে জাঁকজমকপূর্ণ ভাবে। এই দিনেই ভারত ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে পুরোপুরি স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতার জন্যে লক্ষ লক্ষ ভারতীয় তাদের জীবন উৎসর্গ করেছিলেন।এই বছরও ভারতদের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবস পালন করবে। এই দিনটি ভারতের আনন্দ, উদযাপন ও মিলনমেলার দিনও বটে। এদিনে অফিস, স্কুল, কলেজ সব জায়গায় হয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এদিনে সরকারি ছুটি রয়েছে। তাই সমস্ত সরকারি বেসরকারি চাকরিজীবীরা পরিবারের সঙ্গে একসঙ্গে ছুটি কাটাবেন। সুতরাং বাড়িতেই ভূরিভোজ হবে। অনেকেই এই দিনে ঘরে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশেষ খাবার রান্না করে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। সেই তালিকায় ৩ টি সহজ ও সুস্বাদু ত্রিবর্ণ খাবারের রেসিপি রাখতে পারেন। সেগুলো কী কী?

১. ব্রেকফাস্টে রাখতে পারেন ত্রিকোণ স্যান্ডউইচ (Tricolor Sandwich)

উপকরণ: পাউরুটি স্লাইস, ধনেপাতা কুঁচি বা পুদিনা চাটনি (সবুজ রঙের জন্য) টমেটো চাটনি বা কেচাপ (জাফরান রঙের জন্য) শসা, গাজর, বিটরুট স্লাইস, মাখন।

প্রণালী: প্রথমে একটি পাউরুটির স্লাইসে ধনেপাতা চাটনি মাখিয়ে অন্য স্লাইসে টমেটো চাটনি বা কেচাপ লাগিয়ে তার ওপর গাজর, শসা ও বিটরুট সাজিয়ে দুটি স্লাইস একে অপরের ওপর রেখে সাদা, জাফরান ও সবুজ রঙের সুন্দর কম্বিনেশন করে পাউরুটিটি ত্রিকোণ আকারে কেটে পরিবেশন করুন।

২. এছাড়াও রাখতে পারেন ত্রিকোণ ধোকলা (Tricolor Dhokla)

উপকরণ: রেডিমেড ধোকলা ব্যাটার, গাজরের রস (কমলা রঙের জন্য), পালং শাকের রস (সবুজ রঙের জন্য), নারকেল পেস্ট (সাদা রঙের জন্য), লবণ, তেল

প্রণালী: প্রথমে ধোকলা ব্যাটারকে তিন ভাগে ভাগ করে নিন। এরপর এক ভাগে গাজরের রস, এক ভাগে পালং শাকের রস এবং আরেক ভাগে নারকেল পেস্ট মিশিয়ে নিন। এরপর প্রথমে সবুজ ব্যাটার ঢেলে একটু ভাপিয়ে তার ওপরে সাদা ব্যাটার ঢেলে আবারও ভাপিযে নিন, সবশেষে কমলা ব্যাটার ঢেলে সম্পূর্ণ রান্না সেরে ঠান্ডা করে নিন। এরপর কেটে কেটে পরিবেশন করুন।

৩. দুপুরের খাবারের জন্যে রাখতে পারেন ত্রিবর্ণ পোলাও (Tricolor Pulao)

উপকরণ: সেদ্ধ ভাত, পালং শাকের রস, টমেটো পিউরি, সাদা ভাতের জন্য দুধ বা নারকেল দুধ, লবণ, তেল, মসলা, কুচি করা সবজি।

প্রণালী: প্রথমে ভাতকে তিন ভাগে ভাগ করুন। এরপর একভাগে পালং শাকের রস, একভাগে টমেটো পিউরি এবং একভাগে সাদা ভাত রাখুন। প্রতিটি ভাগে আলাদা করে মসলা ও সবজি দিয়ে হালকা করে ভেজে নিন।
এরপর প্লেটে প্রথমে সবুজ ভাত, তারপর সাদা ভাত এবং সবশেষে লাল/জাফরান ভাত সাজিয়ে তেরঙ্গা খাবার পরিবেশন করুন।

Published by:

Share Link:

More Releted News:

বাটার চিকেন থেকে কাঠি রোল, বিশ্বের সেরা তালিকায় ভারতের ছয়টি চিকেন ডিশ

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

কাইরি পান্না বনাম আম পান্না: টক মিষ্টি স্বাদে সেরা পানীয় কোনটি?

গরমে হালকা ও টেস্টি স্ন্যাকস,লো ক্যালোরি দই বুন্দি চাট

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ