সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোয় ঠাকুর দেখতে বেরোবেন, কিন্তু কোন মণ্ডপ আগে আর কোনটা পরে এই হিসেব নিয়ে কনফিউসড? আর মাথা ঘামাতে হবে না। এবার বাস, এসি ট্রাম থেকে লঞ্চ পছন্দের বাহন বেছে নিয়েই ঘুরে নেওয়া যাবে কলকাতার নামী পুজো। বনেদি বাড়ির সাবেকিয়ানা থেকে উত্তর কলকাতার ঐতিহ্য, আবার বারোয়ারি পুজোর জাঁকজমক। সব এক সফরেই দেখার সুযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। প্রকাশিত হয়েছে এবারের ‘পুজো পরিক্রমা’র সূচি।

বনেদি বাড়ির পুজো

১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবরের নির্দিষ্ট দিনে এসপ্ল্যানেড থেকে সকাল ৮টায় বাস ছাড়বে। দেখা যাবে বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, সোনার দুর্গা এবং সাবর্ণ রায় চৌধুরীদের পুজো। ভাড়া ২,৪০০ টাকা। ৫–১০ বছরের শিশুদের জন্য ১,৮৫০ টাকা।

কলকাতার বনেদি বাড়ি

বারাসত কলোনি মোড় থেকে সকাল ৮টায় বাস ছাড়বে। মানিকতলা, কুমারটুলি, শোভাবাজার, চোরবাগান, জোড়াসাঁকো, জানবাজার, ঠনঠনিয়া ও লাহা বাড়ির পুজো ঘোরানো হবে। জনপ্রতি ভাড়া ২,৫০০ টাকা। শিশুদের জন্য ১,৯০০ টাকা।

বিলাসবহুল বাস

১৭, ১৮ ও ২০ অক্টোবর সকাল ৯টায় এসপ্ল্যানেড ও বারাসত থেকে বাস ছাড়বে। একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন-সহ একাধিক পুজো দেখানো হবে। সঙ্গে থাকবে স্ন্যাক্স, চা-কফি ও লাঞ্চ। ভাড়া ২,৪০০–২,৫০০ টাকা।

ট্রাম ও জলপথে পুজো

এসি ট্রামে ৮০০ টাকায় কাশীবোস লেন, হাতিবাগান, নলিনী সরকার স্ট্রিট, একডালিয়া ও সিংহী পার্ক ঘোরানো হবে। জলপথের বিশেষ প্যাকেজে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে গিয়ে আহিরীটোলা, শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি, বলরাম মন্দির, মায়ের বাড়ি ও বাগবাজারের পুজো দেখার সুযোগ রয়েছে। ভাড়া ৮০০ টাকা। এছাড়াও অষ্টমীতে জয়রামবাটি-কামারপুকুর সফরের ব্যবস্থা রয়েছে। এসপ্ল্যানেড থেকে ভাড়া ১,৫০০ এবং বারাসত থেকে ১,৭০০ টাকা।

টিকিট মিলবে এসপ্ল্যানেড, কাঁকুড়গাছি, যাদবপুর, গড়িয়া, বেহালা, টালিগঞ্জ, বারাসত-সহ একাধিক বুকিং কাউন্টারে। যোগাযোগ করা যাবে 9830177000 নম্বরে। পরিবহণ দফতরের এই প্যাকেজে খাবার, পানীয় জল, যাত্রী সহায়ক ও চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও থাকছে। সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক।

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর