ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের শেও বিধানসভা কেন্দ্রের নির্দল বিধায়ক রবীন্দ্র সিং ভাটিকে ঘিরে ফের চর্চা তুঙ্গে। EWS সংরক্ষণের নিয়ম শিথিল করার দাবিতে ‘সরলীকরণ যাত্রা’ নিয়ে বিকানেরে পৌঁছতেই তাঁকে দেওয়া হল একেবারে অভিনব অভ্যর্থনা। ফুলের মালা নয়, এক সমর্থক নিজের প্রায় ৪০ ফুট লম্বা গোঁফ দিয়ে মালা বানিয়ে বিধায়কের গলায় পরিয়ে দেন। সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  

ঘটনাটি ঘটে যখন  বিধায়ক রবীন্দ্র সিং ভাটি কনভয় বিকানেরে পৌঁছয়। তাঁকে স্বাগত জানাতে রাস্তায় ভিড় করেন বিপুল সংখ্যক সমর্থক। গাড়ির ছাদে দাঁড়িয়ে ভাটি যখন জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন, তখনই এক সমর্থক  ওই অভিনব ‘গোঁফের মালা’ নিয়ে সামনে আসেন। যত্নে বড় করা প্রায় ৪০ ফুট লম্বা গোঁফ খুলে দিয়ে মালা বানিয়ে ভাটির গলায় পরিয়ে দেন। এমন অভ্যর্থনায় উচ্ছ্বসিত হয়ে পড়েন বিধায়কও।    এরপর সমর্থকদের সঙ্গে গাড়ির উপর দাঁড়িয়েই নাচতে দেখা যায় বিধায়করা। শুধু গোঁফের মালা নয়, বিকানেরে তাঁর যাত্রাকে ঘিরে ছিল আরও নানা চমক। বিভিন্ন জায়গায় JCB মেশিনের সাহায্যে কনভয়ের উপর ফুল ছড়ানো হয়। বাড়ির ছাদ থেকেও বহু মানুষ ফুলের বৃষ্টি করেন। 

আরও পড়ুন: রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

গোকুল সার্কেল থেকে শুরু হওয়া রোড শো শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে যায়। নতুন শহর, চৌখুটি পুলিয়া, হেড পোস্ট অফিস, ঐতিহাসিক জুনাগড়, রানি বাজার, জৈন কলেজ ও পুরনো বাসস্ট্যান্ড হয়ে এগোয় কনভয়। রাত পর্যন্ত বহু মানুষ রাস্তায় ও বাড়ির ছাদে দাঁড়িয়ে ভাটিকে অভ্যর্থনা জানান। উল্লেখ্য, রবীন্দ্র সিং ভাটি  অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির সংরক্ষণের ( EWS)  নিয়ম সরল করার দাবিতে এই জনসংযোগ অভিযান চালাচ্ছেন। তাঁর দাবি, বর্তমান নিয়মের কিছু জটিল শর্তের কারণে রাজ্যের বহু যোগ্য যুবক EWS-এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিকানেরে পাওয়া বিপুল সমর্থন তাঁর এই আন্দোলনকে আরও জোরালো করেছে বলেই মনে করা হচ্ছে।  

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা