যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা যোগী রাজ্যে! আর্টিকা গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ৩। আহত আরও তিনজন। নিহতদের মধ্যে সকলেই পেশাদার টেনিস খেলোয়াড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা যোগী রাজ্যে! আর্টিকা গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ৩। আহত আরও তিনজন। নিহতদের মধ্যে সকলেই পেশাদার টেনিস খেলোয়াড়। ঘটনাটি ঘটেছে, বুধবার (৭ অক্টোবর) ভোরে উত্তর প্রদেশের সুলতানপুরের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। জানা গিয়েছে, আর্টিকা গাড়ির মধ্যে মোট ছয়জন ছিলেন। যারা সকলেই লখনউ থেকে দেওরিয়ার দিকে যাচ্ছিলেন।

নিহতদের গাড়িটি পিছন থেকে একটি অজ্ঞাত ট্রাককে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই তীব্র ছিল, যার ফলে আর্টিকা গাড়িটি একেবারে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। ছয়জনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় প্রাথমিকভাবে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁদের অবস্থার অবনতি হলে কুমারগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন, দেওরিয়া জেলার বাসিন্দা আনন্দ যাদব (২৩), পশ্চিমবঙ্গের বীরভূম জেলার যমুনা গ্রামের বাসিন্দা রাজু (২২) ও জয়ন্ত শর্মা (৩০)। আর নিহতদের মধ্যে রয়েছেন, নিত্যা প্রজাপতি (২২), ইরফান আনসারি (২০), অনিকেত (২৪)। তাঁরা সকলেই দেওরিয়ার বাসিন্দা। গাড়িতে থাকা সকলে পেশাদার টেনিস খেলোয়াড়।

লখনউতে খেলে দেওরিয়া ফিরছিলেন। রাস্তায় ক্লান্ত হয়ে পড়ার কারণে গাড়ির মধ্যে থাকা সকলেই ঘুমিয়ে পড়েছিলেন। তাই দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা বুঝতে পারেননি বলে জানিয়েছেন আহত জয়ন্ত শর্মা। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীরভূমের রাজু, জয়ন্তকে রাজ্যে ফিরিয়ে আনা হবে কিনা তাও জানা যায়নি। ঘটনার পর আশেপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ছুটে আসেন এবং নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। কীভাবে ঘটনাটি ঘটল, তা জানতে এখন ঘটনাস্থল ভালভাবে খতিয়ে দেখছে পুলিশ এবং এলাকার সিসিটিভি পরীক্ষা করছে। 

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর