Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অবসরের পর নিয়মিত আয়ের চিন্তায় ভোগেন বহু মানুষ। চাকরি শেষ হওয়ার পর কীভাবে মাসে মাসে নিশ্চিত টাকা হাতে আসবে, সেই ভাবনাই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক সেই সময় ভরসার জায়গা হয়ে উঠতে পারে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা LIC-এর ‘স্মার্ট পেনশন প্ল্যান’। এককালীন বিনিয়োগ করলেই আজীবন পেনশনের সুবিধা মিলতে পারে এই প্রকল্পে। বাজারের ওঠানামার কোনও ঝুঁকি ছাড়াই নিয়মিত আয়ের সুযোগ থাকায় মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই স্কিম।

LIC-এর ‘স্মার্ট পেনশন স্কিম’ মূলত একটি ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। অর্থাৎ, একবার বড় অঙ্কের টাকা বিনিয়োগ করলেই নির্দিষ্ট সময় অন্তর পেনশন পাওয়া শুরু হয়। এই স্কিমটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং হওয়ায় শেয়ার বাজারের ওঠানামার কোনও প্রভাব পড়ে না। ফলে ঝাকমুক্ত এবং নিশ্চিত আয়ের জন্য এটি অন্যতম আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্পে ন্যূনতম ১ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। গ্রাহক চাইলে নিজের সামর্থ্য অনুযায়ী বড় অঙ্কের টাকাও বিনিয়োগ করতে পারেন। পলিসি নেওয়ার সময়ই পেনশনের পরিমাণ নির্ধারিত হয়ে যায় এবং তা সারাজীবন ধরে পাওয়া যায়। এই স্কিমে এককভাবে কিংবা স্বামী-স্ত্রী যৌথভাবেও অ্যাকাউন্ট খোলা যায়।

আরও পড়ুনঃ বাংলার মানুষের উদ্দেশে শপথমঞ্চে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

গ্রাহকরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন নেওয়ার সুবিধা পান। এছাড়াও প্রতি বছর ৩% বা ৬% হারে পেনশন বৃদ্ধির বিকল্পও রয়েছে। এমনকি পলিসিধারীর মৃত্যুর পর বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার সুবিধাও দেওয়া হয়। LIC-এর হিসাব অনুযায়ী, যদি কোনও ব্যক্তি এককালীন ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে বছরে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা পেনশন পেতে পারেন। মাসিক হিসেবে সেই অঙ্ক দাঁড়ায় প্রায় ১০,৮৮০ টাকা। ফলে অবসরের পর নিয়মিত আয়ের নিরাপদ উপায় খুঁজছেন যাঁরা, তাঁদের কাছে এই স্কিম বিশেষ আকর্ষণীয় হয়ে উঠছে।

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু

‘‌লোকসভা নির্বাচনে আসন ছেড়ে দেব বিজেপিকে’‌, ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর

আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান

‘বাবা হিসেবে গর্বিত’, শুভেন্দুর শপথ গ্রহণের পরে বললেন শিশির অধিকারী

মুঘল সাম্রাজ্যের পতন হল বাংলায়, শুভেন্দুর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য অর্জুনের

বিজয়ের মুখ্যমন্ত্রী হতে দেরি হওয়ায় ভরা সভায় গায়ে আগুন দিলেন টিভিকে কর্মী

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির জিৎ, বিজেপিতে যোগ দিচ্ছেন টলিউডের ‘বস’?

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের