চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক ঘেয়ে ঝোল খেয়ে অরুচি? বানান ভিন্ন স্বাদের কাতলা মরিচের ঝাল

নিজস্ব প্রতিনিধি: কাতলা মাছ মানেই সকলে পছন্দের তালিকায় থাকে ঝাল না হলে ঝোল। একটু ভালো কিছু রান্না হলে বানানো হয় দই কাতলা হয় । কিন্তু যদি এক ঘেয়ে এই খাবার খেয়ে অরুচি হয়ে যায় তাহলে বানাতে পারেন একেবারে ভিন্ন স্বাদের কাতলা মরিচের ঝাল। গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। জেনে নিন রেসিপি। 

উপকরণ 

 কাতলা মাছের টুকরো

১টি লেবুর রস

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

৪টি কাঁচালঙ্কা

৭-৮ কোয়া রসুন

১ টেবিল চামচ গোটা গোলমরিচ

১ টেবিল চামচ কালোজিরেবাটা

আধ কাপ ফেটানো টক দই

স্বাদমতো নুন, চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

পদ্ধতি

প্রথমে মাছগুলিকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো আর লেবুর রস  মাখিয়ে রাখুন বেশকিছুক্ষণ। তারপর একটি মিক্সিতে কাঁচালঙ্কা, রসুন, কালোজিরে আর গোটা গোলমরিচ  পেস্ট করে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলি ভেজে নিন।  সেই তেলেই গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণ দিয়ে ভাল করে কষিয়ে নিন। তারপর মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে দিন। এবার স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভাজা মাছগুলি ছেড়ে দিন ঝোলে।  ফুটে উঠলে উপর থেকে আরও খানিকটা গোলমরিচগুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখুন। রেডি কাতলা মরিচের ঝাল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ।  

Published by:

Share Link:

More Releted News:

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

এই গরমে শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে খান বিশেষ ভাবে তৈরি এই ফ্রুট রায়তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ