দুপুরের ভোজে হোক লোভনীয় চিংড়ির পোলাও

Share:

নিজস্ব প্রতিনিধি :  এই রোদ গরমের দিনে মনটা যেন বড্ড খারাপ হয়। এমন সময় মুখরোচক কিছু খেতে না পারলে মন সায় দেয় না।তবে আর দেরি কেন? বাড়িতে দুপুরে কি বানাবেন ভাবছেন ? তবে চটজলদি বানিয়ে নিতে পারেন চিংড়ি পোলাও। এতে খুব বেশি ঝামেলাও নেই। বানানো খুব সহজ।জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ :  ৩ কাপ বাসুমতি চাল, ২ বাটি চিংড়ি, চিনি, সাদা তেল, বাদাম, ঘি, কিসমিস, কাজু,লবন, কাঁচা লঙ্কা চেরা, হলুদ, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, টম্যাটো কুচি, আদাবাটা, রসুনবাটা, লবন, আলু ভাজা (অপশ্যনাল)

প্রণালী : প্রথমে চাল ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর চিংড়ি ধুয়ে নুন,হলুদ ভাল করে মাখিয়ে নিতে হবে।একটা প্লেটে সব উপকরণ সাজিয়ে নিতে হবে। এরপর চিংড়ি মাছ কড়াইতে তেল দিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে।এরপর কড়াইতে ফোড়ন দিয়ে চাল হালকা করে ভেজে নিতে হবে।

এরপর কড়াইতে আরও কিছুটা তেল ঢেলে তাতে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে টম্যাটো কুচি দিয়ে নেড়ে নিন। এর পর আদাবাটা, রসুনবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দিন নুন, চিনি ও চিংড়িগুলি দিয়ে ভাল করে রান্না করে নিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে নিন। তার পর মশলা থেকে চিংড়ি মাছগুলি একটি পাত্রে তুলে নিন। আর ওই মশলায় চাল দিয়ে দিন। মশলার সঙ্গে ভেজে রাখা চাল আর ভাজা আলু ভাল করে মিশিয়ে নিতে পারেন। কয়েকটি চেরা কাঁচালঙ্কাও দিয়ে দিতে পারেন।

তার পর ঢাকা দিয়ে চাল সেদ্ধ হতে দিন।চাল সেদ্ধ হয়ে এলে পরিমাণ মতো ঘি,কাজু,বাদাম আর চিংড়ি মাছগুলি ছড়িয়ে পোলাও আবার একটু নেড়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দিন। তৈরি হয়ে যাবে চিংড়ির পোলাও!

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১