অষ্টমীতে নিরামিষের পর স্বাদবদলে নবমীতে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির মতো খাসির মাংস

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর সময় বাইরে চলে চলে দেদার খাওয়াদাওয়া। অনেকেই বাড়িতে হেঁসেল বন্ধ রাখেন চার দিন। তবে বাইরে যে যাই খান না কেন অষ্টমীর নিরামিষের পর নবমীতে বাঙালির খাসির মাংস চাই-ই চাই। দুপুরে গরম ভাতে খাসির মাংসের ঝোল হলে আর কি চাই। সে যেন স্বর্গ সুখ। বাড়িতে এমনি খাসির ঝোল হয়ই। স্বাদবদল করতে চলতি বছরে নবমীতে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির মতো করে খাসির মাংস।

উপকরণ: খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ বাটা আধ কাপ, রসুন বাটা ৪ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, গোটা গরম মশলা, শাহি জিরে বাটা ১ চা চামচ, তেজপাতা, পোস্ত বাটা ৪ টেবিল চামচ, স্বাদমত নুন, ৪ টেবিল চামচ সর্ষের তেল।

পদ্ধতি: প্রথমে হালকা গরম জলে খাসির মাংস ধুয়ে নিন। তারপর মাংস থেকে জল ঝড়িয়ে একটি পাত্রে পেঁয়াজ এবং আদা-রসুন বাটা দিয়ে ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিন। তারপর শাহি জিরে এবং পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন। ভাল করে কষা হয়ে গেলে তারপর দিন স্বাদমত নুন। মাংস থেকে তেল ছেড়ে এলে যোগ করুন সামান্য গরম জল। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে কষাতে থাকুন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। আর দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন ঠাকুরবাড়ি স্টাইলে সুস্বাদু খাসির মাংস।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের