সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, ইছামতির ধারে বুড়িমার দান করা পুজো এবার শতবর্ষে

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ৯ নম্বর ওয়ার্ড তারাগুনিয়ার পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গাপুজো এবার শতবর্ষে পদার্পণ করল।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ৯ নম্বর ওয়ার্ড তারাগুনিয়ার পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গাপুজো এবার শতবর্ষে পদার্পণ করল। টালির চাল মাটির দেওয়ালে পূজো আরম্ভ করেছিলেন হেমলানি মুখার্জি গ্রামের বুড়িমা ও কয়েকজন বাসিন্দা। বুড়িমা ও তাঁর বংশধররা আজ নেই, কিন্তু তাঁদের পুজো এখনও চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। দেড় বিঘা দানের জমিতে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে দুর্গাপুজোর আয়োজন করা হয়।

গ্রামবাসীরা নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে বুড়িমার স্মৃতি বিজড়িত ঠাকুরদালানকে কংক্রিটে পরিণত করেছে। দুটি এলাকার কয়েকশো এলাকাবাসীর অর্থ রয়েছে এখানে। এই সর্বজনীনের উদ্যোক্তা মৃত্যুঞ্জয় ঘোষ, সুমন ভট্টাচার্য, সম্প্রীতি সরকার। তাঁরা জানিয়েছেন, এই পুজোর প্রধান আকর্ষণ সম্প্রীতির পুজো। একদিকে শোভাযাত্রার মধ্যে দুর্গাপুজোর সূচনা হয়, অন্যদিকে পুজোর কটা দিন হিন্দু-মুসলিম সব সম্প্রদায় মানুষ ঠাকুরদালানে নিরামিষ খাবারের মধ্যে দিয়ে উৎসবে মাতেন। নতুন প্রজন্মের জন্যে পুজোর কটা দিন নাচ গান আবৃত্তি থিয়েটারে মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তমঞ্চে অভিনয় করেন গ্রামের কলাকুশলী্রা

। দশমীতে কাঁধে চড়ে ইছামতি নদীতে বিসর্জন করা হয় দেবীকে। ভারত-বাংলাদেশ সীমান্তের আটুরিয়া সার্বজনীন পুজো কমিটির এই পুজো এবার ১০০ বছরে পড়ল। উদ্যোক্তা সুজিত কুমার রায়, পরিতোষ মন্ডল মনোতোষ রায়রা বলছেন, এখানে সব সম্প্রদায়ের মানুষ পুজোর কটা দিন ঠাকুরদালানে এসে উৎসবের আনন্দে মাতেন। পাশাপাশি নাচ-গা্ন করেন। 

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগানের ঘটনায় মুখ খুললেন সৌরভ, রাজ্যবাসীকে দিলেন বিশেষ বার্তা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত