খুব সহজেই বাড়িতে বানান পছন্দের মেয়োনিজ

মেয়োনিজে তেলচিটে গন্ধ এড়িয়ে চলতে পুরানো তেল ব্যবহার করবেন না। গন্ধ কাটাতে চাইলে সামান্য রসুন তেলও ব্যবহার করতে পারেন।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেস্তোরাঁ বা বাড়ি সর্বত্রই এখন আমাদের ভাজা বা চপ কাটলেটের সঙ্গে মেয়োনিজ অত্যন্ত পছন্দ। এককথায় বলা যায় মেয়োনিজ এখন ভীষণভাবে ট্রেন্ডিং। আপনারও পছন্দের তালিকায় মেয়োনিজ থাকে আর তা যদি বাড়িতেই বানিয়ে ফেলতে চান তাহলে জেনে নিন কীভাবে তা বাড়িতে বানাবেন-

উপকরণঃ 

ডিম ১টি

নুন- প্রয়োজনমত

গুঁড়ো দুধ- ১ চা চামচ

গোটা গোলমরিচ- ১ চা চামচ

সয়াবিন তেল- ১ চা চামচ

চিনি- পরিমাণ মত

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিমটি একটি পাত্রে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে একে একে চিনি, নুন, তেল, গুঁড়ো দুধ, গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ভালোভাবে তৈরি করে নিন। প্রয়োজনে আপনি হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। দীর্ঘক্ষণ ব্লেন্ড করে মিশ্রণটি ফ্যাটাতে থাকুন। আর এতে অল্প অল্প করে সয়াবিন তেল যোগ করতে থাকুন। এরকম ভাবে ব্লেন্ড করতে করতে দেখবেন একটা সময় রঙ পাল্টে এসে সাদা হয়ে এসেছে আর মিশ্রণটি ক্রিমের আকার ধারণ করেছে। এরকম হয়ে এলে বুঝবেন তৈরি হয়ে গিয়েছে আপনার নিজের হাতে তৈরি মেয়োনিজ। অবশ্যই বাড়িতে বানানো মেয়োনিজ দোকানের তুলনায় বেশ পাতলা হয় তাই তা নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। এবং অবশ্যই মেয়োনিজে তেলচিটে গন্ধ এড়িয়ে চলতে পুরানো তেল ব্যবহার করবেন না। গন্ধ কাটাতে চাইলে সামান্য রসুন তেলও ব্যবহার করতে পারেন।  

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

চোরবাগানের মণ্ডপের নকশা কেমন ছিল? থ্রিডি স্ক্যান করল ফরেনসিক, আটক ঘোষক

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

১২ হাজার টাকা পাবি তো? পুরোহিতকে বলা এই কথার জেরে বাবাকে হারালেন যুবক

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি