ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেও বদলাল না চিত্র। ‘ভালুক আঁচড়ে’ ফের ফের রক্তাক্ত শেয়ারবাজার। বৃহস্পতিবার (২২ অক্টোবর) হু-হু করে পড়ল সেনসেক্স ও নিফটি। ৪৬০ দশমিক ৩০ সূচক খুঁইয়ে বাজার বন্ধের সময় ৭৩ হাজার ২৪৯ দশমিক ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে সেনসেক্স। আর ১২৩.৭০ সূচক খুঁইয়ে ২২ হাজার ৬৮৭.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি। কয়েক ঘণ্টায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে লগ্নিকারীদের পকেট থেকে। উৎসবের মরশুমে শেয়ারবাজার খাদের দিকে এগিয়ে যাওয়ায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশই গভীর হচ্ছে।

গতকাল বুধবার বিজয়া দশমীর দিন ৭৩ হাজার ৭০৯ দশমিক ৬৯ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। বৃহস্পতিবার সকালে আগের দিনের চেয়ে ৩৬৬ পয়েন্টের বেশি কম নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু হয় দালাল স্ট্রিটে। বাজার খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। সকাল দশটা নাগাদ ৭৩ হাজার ৫ সূচকে নেমে যায়। থরহরিকম্প শুরু হয়ে যায় বিনিয়োগকারীদের মধ্যে। তবে কিছুক্ষণের মধ্যে বদলে যায় দৃশ্য। ইউ টার্ন নিয়ে উপরের দিকে চড়তে শুরু করে সেনসেক্স ও নিফটি। খানিকবাদে ফের গোঁত্তা খেয়ে নীচের দিকে নামতে শুরু করে। আবারও চড়তে শুরু করে। ১১টা নাগাদ ৭৩ হাজার ৭২০ অঙ্কে পৌঁছে যায়। এর পরে দিনভর চলে চড়াই-উতরাই। শেষ পর্যন্ত অবশ্য পতনের হাত থেকে রক্ষা পায়নি সেনসেক্স ও নিফটি।

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে