রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার সময় নেই? বাড়িতেই বানিয়ে ফেলুন ‘গার্লিক বাটার চিকেন’

মন চাইছে খানিক বাইরের খাবারে বা চাইনিজ কুইজিনের রসাস্বাদন করতে। অল্প সময়ে সহজেই বানিয়ে ফেলুন 'গার্লিক বাটার চিকেন', রইল প্রণালী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সময়ের অভাবে রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার সময় নেই কিন্তু জিভ আর পেট কী সেই কথা শোনে? মন চাইছে খানিক বাইরের খাবারে বা চাইনিজ কুইজিনের রসাস্বাদন করতে। অল্প সময়ে সহজেই বানিয়ে ফেলুন ‘গার্লিক বাটার চিকেন’, রইল প্রণালী।

উপকরণঃ 

মুরগির মাংস ( বোনলেস)- ১ কিলো

ময়দা- ১/২ কাপ

নুন- স্বাদমত

পেঁয়াজকলি- আধ কাপ (ছোট করে কাটা)

কর্ন ফ্লাওয়ার- ১/২ কাপ

সয়া সস- ১-২ চামচ

রসুন গুঁড়ো- ১-২ চামচ

মাখন- ১ কাপ

প্রণালীঃ একটি পাত্রে টুকরো করে রাখা মাংস, কর্ন ফ্লাওয়ার, ময়দা, রসুন গুঁড়ো ও সামান্য জল দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর মাংসগুলি তেলে সোনালি করে ভেজে তুলে নিন। অন্য একটি পাত্রে মাখন, মধু ও সয়া সস দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। ফুটে এলে তাতে যোগ করুন সামান্য নুন। এরপর এতে আগে থেকে ভেজে রাখা মাংস ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিন। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে হয়ে এলে উপর থেকে পেঁয়াজকলি ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ‘গার্লিক বাটার চিকেন’। 

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার