বাড়িতে পিকনিক? বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের দরবারি মটন

বাঙালি বাড়ির পাঁঠার মাংস রান্না মানেই কিন্তু আলু দিয়ে ঝোল নয়। রান্নাঘরে মজুত উপকরণ ও মশলা দিয়ে সহজেই বানিয়ে নিন 'দরবারি মটন'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা শীতের মরসুম জুড়েই আকাশে বাতাসে চড়ুইভাতির গন্ধ। আর এই চড়ুইভাতি বা পিকনিকের ইচ্ছা দ্বিগুণ হয় বড়দিন থেকে নতুন বছরের এই আবহাওয়ায়। খোলা ময়দান বা বাড়ির ছাদ। সেখানেই জমিয়ে রান্নাবান্না । পিকনিকের দিন গুলোয় বাঙালির পাতে পাঁঠার মাংস মাস্ট। কিন্তু বাঙালি বাড়ির পাঁঠার মাংস রান্না মানেই কিন্তু আলু দিয়ে ঝোল নয়। বরং বাড়ির রান্নাঘরে থাকা বেশ কিছু উপকরণ ও মশলা দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন পাঁঠার মাংসের ভিন্ন স্বাদের রেসিপি। নাম ‘দরবারি মটন’।

উপকরণঃ

পাঁঠার মাংস- ৫০০ গ্রাম

পেঁয়াজ বাটা ও পেঁয়াজ কুচি- ২টি

রসুন বাটা- ৪ কোয়া

গোটা রসুন- ২-৩টি

আদা বাটা-১ চামচ

টমেটো পিউরি- ১ টেবিল চামচ

খোয়া ক্ষীর- হাফ কাপ

সাদা তেল- ১ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো- স্বাদমত

হলুদ গুঁড়ো- স্বাদমত

ফ্রেশ ক্রিম- ১৫০ গ্রাম

অল্প কাজু-

ঘি- ১ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো- ১/২ চা চামচ

টক দই- ১ কাপ

পোস্ত বাটা- ১ টেবিলচামচ

প্রণালীঃ প্রথমে পাঁঠার মাংস সেদ্ধ করে নিন। এরপর এতে একে একে আদা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। অন্যদিকে একটি পাত্রে দই  সামান্য চিনি দিয়ে ফেটিয়ে নিন। এবং আলাদা করে কাজু, পোস্ত বাটা ও চারমগজ বেটে একসঙ্গে মিশিয়ে নিন। কড়াই গরম হলে তাতে তেল ও ঘি দুইই দিয়ে ভালোভাবে গরম করুন। গরম হয়ে এলে তাতে কুঁচানো পেঁয়াজ দিয়ে ভাজুন। হালকা বাদামি রঙ হয়ে গেলে তাতে অল্প পেঁয়াজ বাটা যোগ করে তা অল্প কষিয়ে নিন। এরপর ম্যারিনেট করে রাখা মাংস এতে যোগ করে আবার ভালোভাবে কষান। কিছুক্ষণ কষানোর পর মাংস থেকে জল ছেড়ে এলে তাতে নুন ও জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে কম আঁচে রাখুন। খেয়াল রাখবেন মাংসের জল যেন বেশি শুকিয়ে না আসে। মাংসের ঝোল খানিক কমে মাখো মাখো হয়ে এলে উপরে ধনেপাতা কুঁচিয়ে পরিবেশন করুন দরবারি মটন।

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে