চড়া গরমে স্বস্তি জোগাবে এই স্পেশ্যাল ঠান্ডাই..

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে পবিত্র রমজান মাস। ইসলাম ধর্মালম্বীদের কাছে এই মাস হল আত্মশুদ্ধিকরণের মাস। এককথায় পুণ্য অর্জনের মাস। এইসময় একটানা এক মাস ধরে উপবাস করেন ধর্মপ্রাণ মানুষেরা। সবে তাপপ্রবাহের আঁচ পড়তে শুরু করেছে বাংলায়। দিনের বেলায় চড়া রোদে পুড়ছে শরীর। সারাদিন উপোস করে আছেন ? এইসময় শরীরের হাইড্রেটের পাশাপাশি ঠান্ডা কিছু খেতে মন চায়। তবে দুইয়ের সংমিশ্রণ রয়েছে স্পেশ্যাল ঠান্ডাই। জানুন কীভাবে বানাবেন।

উপকরণ : ১ লিটার দুধ, স্বাদমত চিনি, ৫-৬ টি গোলাপের পাপড়ি, দুই চামচ কিসমিশ,৫০ গ্রাম কাজু, আমন্ড ও ৫০ গ্রাম পেস্তা, ১ টেবিল চামচ পোস্ত,১০গ্রাম চারমগজ, ১ চা চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ মৌরি, ৫-৬টি ছোট এলাচ, ১ ইঞ্চি দারুচিনি, ৪-৫টি গোলমরিচ ও সামান্য কেশর

প্রণালী : প্রথমে সমস্ত বাদাম, চারমগজ ও পোস্তও জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর ভিজে বাদামের খোসা ছাড়িয়ে নিন ভাল করে।এরপর একটি মিক্সারে সমস্ত উপকরণ(চিনি ও দুধ বাদে) দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প দুধ ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন : বাড়িতেই কীভাবে বানাবেন দিল্লির বিখ্যাত ‘রুহ আফজা’?

এরপর দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিন। এর মধ্যে স্বাদমতো চিনি, কেশর ও বেটে রাখা মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ফের একবার ফুটতে দিন।একবার ফুটে এলেই নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। তারপর ফ্রিজে ৪০ মিনিট মত রেখে দিন। এরপর সন্ধ্যেয় পরিবেশন করুন স্পেশাল ঠান্ডাই। পেটও ঠান্ডা থাকবে, মনও ভরবে।

ধূপগুড়িতে স্কুলের ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার