মুলো ট্যাংরা কীভাবে রাঁধবেন জানেন কী? রইল রেসিপি

শীতকাল মানেই কব্জি ডুবিয়ে খাওয়ার মোক্ষম সময়। আর শীতের এক অসাধারণ মাছের পদ হল মুলো ট্যাংরা। কীভাবে রান্না করবেন জেনে নিন-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল মানেই নানারকমের সব্জির বাহার। এই সময় হল কব্জি ডুবিয়ে খাওয়ার মোক্ষম সময়। আর তাই শীতের এক অসাধারণ মাছের পদ হল মুলো ট্যাংরা। কীভাবে রান্না করবেন জেনে নিন-

উপকরণঃ

ট্যাংরা মাছ- ২৫০ গ্রাম

মুলো- ২টি( ছোট বা মাঝারি মাপের)

নুন- স্বাদমত

সর্ষের তেলঃ ৩-৪ টেবিল চামচ

হলুদ- ২ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ

শুকনো লঙ্কা- ২টি (ছোট)

ধনেপাতাঃ আন্দাজমত

টমেটো- ১টি (বড়)

প্রণালীঃ প্রথমেই মুলোগুলিকে টুকরো টুকরো করে কেটে নিন। আলাদা একটি পাত্রে মাছ নুন, হলুদ , লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল টমেটো ম্যারিনেট করে নিন। এবার কেটে রাখা মুলোগুলি তেলে দিয়ে হালকা আঁচে ভেজে নিন। সামান্য ভাজা হলে ম্যারিনেট করে রাখা মাছগুলি কড়াইতে দিয়ে দিন। এই রান্নার ক্ষেত্রে মাছগুলি বেশি ভাজার প্রয়োজন নেই। তাতে স্বাদ নষ্ট হওয়ার সম্ভবনা থাকে। কড়াইতে মাছ দিয়ে অল্প আঁচে খানিকক্ষণ চাপা দিয়ে রাখুন। প্রয়োজন হলে কিছু মশলা বা নুন যোগ করতে পারেন। কিছুক্ষণ হয়ে এলে মাছ একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিন। দেখে নিন যাতে কড়াইতে পোড়া না লেগে যায়।  জল টেনে না আসা পর্যন্ত অপেক্ষা করুন। এই রান্নায় অল্প ঝোল রাখলেই খেতে বেশি ভালো লাগে তাই কড়াইতে মাছ ও মুলো দেওয়ার সময় খানিক তেল দেবেন এবং জল টেনে এলে মাখ মাখো ঝোল হয়ে গেলে নামিয়ে নিন। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে তা রান্নায় ভালোভাবে মিশিয়ে দেবেন তাতে স্বাদে আলাদা মাত্রা যোগ হবে। 

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে