শীতে বাড়িতে বানান পুষ্টিগুণে ভরপুর এই খাবারগুলি

মুখরুচির পাশাপাশি যদি আপনি স্বাস্থ্যের কথাও ভাবেন তাহলে আপনি ট্রাই করতে পারেন এই খাবারগুলি বাড়িতেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ফের তাপমাত্রার ওঠাপড়া বেশ ভাবাচ্ছে। তাই শীতের বাকি পড়ে থাকা এই দিনগুলিতে চুটিয়ে উপভোগ করার পাশাপাশি বাড়িতেই বানিয়ে ফেলুন পছন্দসই এই খাবারগুলি-

মশলা ম্যাকারনিঃ শীতে জলখাবারের জন্য আপনি ট্রাই করতে পারেন মশালা ম্যাকারনি। সারাবছর খেলেও প্রচুর চিজ ও মশলা দিয়ে বানানো এই খাবার খাওয়ার আদর্শ সময় শীতকাল। খুব কম সময়ে সকাল বা বিকেলের জলখাবারের জন্য ম্যাকারনির এই পদ উল্লেখযোগ্য। খানিকক্ষণ ম্যাকারনিগুলি সেদ্ধ করে তা  একটি কড়াইতে গরম তেলে দিয়ে হালকা ভেজে মশলা, পছন্দমত সবজি ও চিজ দিয়ে বানিয়ে ফেলুন আপনার পছন্দসই খাবার। 

পালং শাকের খিচুড়িঃ মুখরুচির পাশাপাশি যদি আপনি স্বাস্থ্যের কথাও ভাবেন তাহলে আপনি ট্রাই করতে পারেন পালং শাকের খিচুড়ি। দুপুরে এক থালা এই খিচুড়ি স্বাদের পাশাপাশি প্রচুর পুষ্টিগুণ দেবে আপনাকে। ডাল ও পালং শাকে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন ও আয়রন আপনার শরীরে নানা উপাদানের চাহিদা মেটাতে পারবে। তাই শীতের দুপুরে বাড়িতে বানিয়ে নিতে  পারেন পালং শাকের খিচুড়ি।

এলাহাবাদী ভেজিটেবল পোলাওঃ এই শীতে নানারকম সবজি দিয়ে বাড়িতে খুব সহজেই বানাতে পারেন এলাহাবাদী ভেজিটেবিল পোলাও। সুস্বাদু ও সুগন্ধী পোলাও আপনার বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলা যায়। আর যারা  বাড়ির বানানো খাবার বেশি উপভোগ করেন বাইরে খাওয়ার বদলে তাঁদের জন্য এই খাবার একেবারে উপযোগী।

 

মেথি পরোটাঃ চালের পদ ছাড়া আপনি যদি অন্য কিছু টড়াই করতে চান তাহলে আপনি চোখ বন্ধ করে মেথি পরোটা বানাতে পারেন। মেথি শাক, আদা, লঙ্কা ও আপনার পছন্দের উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বাড়িতে খুব সহজে মেথি পরোটা। সঙ্গে থাকুক সুস্বাদু চাটনি ও টকদই বা রায়তা।  

মিষ্টি ভাতঃ যাঁরা ডেজার্ট লাভার তাঁরা আশাহত হবেন না। স্বাস্থ্যের দিকে নজর রাখার পাশাপাশি আপনি যদি মিষ্টি কোনও পদ দিয়ে আপনার শীতের দুপুরের খাওয়া সারতে চান তাহলে খুব সহজে বাড়িতেই বানাতে পারেন মিষ্টি ভাত। চিনির বদলে ভাতে গুড় ব্যবহার করে বাড়িতে বানান এই শীতে মিষ্টি ভাত। সঙ্গে কিছু কাজু, কিশমিশ ও আমন্ড দিতে পারেন আরও সুস্বাদু বানানোর জন্য। 

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে