কম তেলে রান্না করতে চান? এই পদ্ধতিগুলি মেনে চলুন

বাঙালি রান্নায় তেল-ঝাল-মশলা মাস্ট। চিকিৎসকের কথা মেনে মেপে তেল খাওয়াও সম্ভব হয়না। জেনে নিন কী পদ্ধতি অবলম্বনে রান্নায় তেলের ব্যবহার কম করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি রান্নায় তেল-ঝাল-মশলা মাস্ট। এই উপাদানগুলি বাঙালি রান্নায় না থাকলে সেই রান্না ঠিকঠাক হয়না। সবসময় চিকিৎসকের কথা মেনে মেপে তেল খাওয়া সম্ভব হয়না। মাঝে মাঝে সেই মাত্রা বেড়ে গেলে পেটের নানা সমস্যায় জেরবার হতে হয়। জেনে নিন কী পদ্ধতি অবলম্বনে রান্নায় তেলের ব্যবহার কম করবেন।

কম তেলে রান্না করার ক্ষেত্রে এইসময়ে দাঁড়িয়ে একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় পাত্র। রান্নার পাত্রের উপরেও তেলের ব্যবহার অনেকটা নির্ভর করে। আর তাই এই সময়ে প্রত্যেকের রান্নাঘরেই ননস্টিকের পাত্রের ব্যবহার প্রচলিত। এতে রান্না করলে কম তেলে খুব সহজেই তা করা যায়। তাই মাছ ভাজতে বা মাংস কষাতে ননস্টিকের পাত্র হোক ভরসা।

আমাদের রান্নায় মূলত মাছ-মাংসে বেশি তেল লাগে। তাই রান্না করার আগে মাছ, মাংস ভালোভাবে ম্যারিনেট করে রাখুন। এক্ষেত্রে মশলা বেশিক্ষণ মাখিয়ে রাখলে রান্নার স্বাদ ও গুণ বাড়ে। তাঁর সঙ্গে খানিকটা দইও নিতে পারেন। দইয়ের ব্যাবহারে তেল কম লাগে রান্নায়। 

রান্নার আগে ভালোভাবে ভাপিয়ে নিন। মাছ, মাংস, পনির বা ডিমের পদ ভাপা হিসাবে রান্না করাই যায়। তাই এই পদ্ধতিতে রান্না করলে সাশ্রয় হবে তেলের। 

তেলের ব্যাবহার এড়াতে মাছ-মাংস সামান্য তেল বা মাখন দিয়ে বেক করে নিতে পারেন। প্রয়োজন হলে দ্বিতীয়বার তেল রান্নায় প্রয়োজন হলে তেল সামান্য ব্রাশ করে নিন খাবারের উপর। 

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার