মোদি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে, তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিট পরীক্ষার পর নেট পরীক্ষা। একের পর এক প্রশ্নফাঁসকাণ্ড নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানান, মোদি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন ফাঁস রুখতে পারেননি। শিক্ষা ব্যবস্থায় নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে। 

এদিন প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কটাক্ষ ছুড়ে দিয়ে কংগ্রেস নেতা জানান, ‘নিটের পর এবার নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অনেকে বলেন, মোদিজি নাকি রুশ-ইউক্রেন যুদ্ধ আটকে দিয়েছেন। ইজরায়েল ও গাজার মধ্যে লড়াইও নাকি আটকে দিয়েছেন মোদিজি। কিন্তু কোনও না কোনও কারণেই হোক, দেশে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই প্রশ্নপত্র ফাঁস রুখতে পারছেন না। উনি কী প্রশ্নপত্র ফাঁস রুখতে পারছেন না নাকি প্রশ্নফাঁস রুখতে চাইছেন না? মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি হয়েছে। এখন সেই ব্যাপম কেলেঙ্কারি সারা দেশে ছড়িয়ে পড়েছে।‘

একইসঙ্গে কংগ্রেস নেতা এদিন জানান, ‘শিক্ষা ব্যবস্থায় অবনমন হয়েছে। মোদি সরকার গোটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যারাই এই দুর্নীতির পিছনে রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। সংসদে অধিবেশন শুরুর পর কংগ্রেসের তরফে এই বিষয়টি তোলা হবে।‘ উল্লেখ্য, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস। আগামী ২১ জুন রাজ্যের বিভিন্ন প্রান্তে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকরা।

 

 

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ এক খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান