শিমলায় নয়, ১৩-১৪ জুলাই বিরোধী জোটের বৈঠক বসবে বেঙ্গালুরুতে

১২ জুলাইয়ের পরিবর্তে বৈঠক হবে ১৩ ও ১৪ জুলাই।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিরোধী দলগুলির বৈঠকের স্থান ও তারিখ পরিবর্তন হয়েছে। ১২ জুলাই হিমাচল প্রদেশের রাজধানী শিমলার পরিবর্তে আগামী ১৩ ও ১৪ জুলাই দু’দিনের বৈঠক বসবে বেঙ্গালুরুতে। আজ বৃহস্পতিবার পুণেতে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলগুলির বৈঠকের স্থান ও দিন বদলের ঘোষণা করেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সূত্রের খবর, যেহেতু হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা হচ্ছে এবং পুরো বর্ষার মরসুমে রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে সাএরই আশঙ্কায় বৈঠকের স্থান পরিবর্তন করা হয়েছে।

আগামী লোকসভা ভোটে বিজেপির জয়রথ রোখার রণকৌশল নির্ধারণে কংগ্রেস-সহ দেশের ১৭টি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা গত ২৩ জুন পটনায় বৈঠকে বসেছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে চার ঘন্টা ধরে চলা বৈঠক করেছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন-লালুপ্রসাদ যাদব, শরদ পওয়ার-অরবিন্দ কেজরিওয়ালরা। বৈঠকে একই সঙ্গে হাতে হাত মিলিয়ে ভোটে লড়তে সম্মত হয়েছিলেন বিরোধি দলের নেতা-নেত্রীরা। ওই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেছিলেন, আগামী ১২ জুলাই ফের হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় বৈঠকে বসবেন বিরোধী দলগুলির শীর্ষ নেতারা। ওই বৈঠকের আয়োজন করবে তাঁর দল।

এদিন এনসিপি সুপ্রিমো জানান, বিজেপির বিরুদ্ধে ভোটে লড়াইয়ের রণকৌশল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিনের পরিবর্তে দুদিন বসবে বৈঠক। পটনার বৈঠকে যে দলগুলি উপস্থিত  ছিল, বেঙ্গালুরুর বৈঠকেও তাদের নেতারা থাকবেন। মণিপুরে গত ৫৮ রান ধরে জাতি হিংসার জন্য মোদি সরকারকেও এদিন কাঠগড়ায় তুলেছেন বর্ষীয়ান নেতা।  

নবদ্বীপে জামাইষষ্ঠীর বিকেলে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

পেট্রাপোল সীমান্তে নতুন থানা ভবন পেল রাজ্য পুলিশ, শুরু পরিষেবা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার