মুক্তি পেলেন ব্রিটিশ জলসীমায় আটক তামিলনাড়ুর ১০ জেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জলসীমা অতিক্রম করার অপরাধে বন্দি তামিলনাড়ুর ১০ জন জেলেকে মুক্তি দিল ব্রিটিশ সংস্থা। রবিবার তাদেরকে  ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৬ ডিসেম্বর ভারত মহাসাগরে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি (বিআইওটি)- এর কাছে থেকে গ্রেফতার হয় তামিলনাড়ুর ১০ জন জেলে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৫৮টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ বিআইওটি’র কাছে প্রায় ২৩০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। পূর্ব আফ্রিকা ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত এই অঞ্চলটি একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি এবং লন্ডন দ্বারা  পরিচালিত। ৬ ডিসেম্বর জেলেদের গ্রেফতার করা হয়।

তাদেরকে ৬০,০০০ পাউন্ড অর্থাৎভারতীয় টাকায় ৬৩ লাখ  টাকা জরিমানা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের ভারত মহাসাগর অধিদপ্তরকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। তারপরেই জরিমানা না দিয়ে মুক্তি দেয় হয়। তবে জরিমানা পরিশোধের জন্য জেলেদের ১২ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জেলেরা এদিন সকাল ১০ টার দিকে ভিজিনজামে পৌঁছবে। সেখানে তাদের তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে।

পরবর্তীতে তামিলনাড়ুতে নিরাপদে যাওয়ার জন্য তাদের মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হবে। একই ধরনের ঘটনায় গত সেপ্টেম্বরে বিআইওটি এলাকার কাছে মাছ ধরার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রায় ৩৫ জন জেলেকে ২০ নভেম্বর ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে ছেড়ে দেওয়া হয়েছিল।

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫