ছত্তিশগড়ে বিয়ে বাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় নিহত দুই শিশু-সহ ১১

পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ছত্তিশগড়ের জাতীয় সড়কে। বুধবার রাতে বিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একটি প্রাইভেট গাড়ির ১১ আরোহী। নিহতদের মধ্যে দুই শিশু এবং পাঁচ মহিলা রয়েছেন। ভয়াবহ দুর্ঘটনার পরেই গাড়ি ফেলে চম্পট দিয়েছেন ঘাতক ট্রাকের চালক। পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।  

বৃহস্পতিবার সকালে বালোড় জেলার পুরুর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অরুণ কুমার সাহু জানিয়েছেন, বুধবার রাতে ধামতারি জেলার সোরাম-ভাতগাঁওয়ের ১১ বাসিন্দা কাঙ্কের জেলার মারকাতোলা গ্রামে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তাঁরা সবাই একটি এসইউভি গাড়ির সওয়ারি ছিলেন। ৩০ নম্বর জাতীয় সড়কে জাগতারার কাছে আচমকাই উল্টোদিক থেকে আসা একটি ট্রাক এসইউভি গাড়িটিকে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠান পুলিশে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে ১০ যাত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কিছুক্ষণ বাদেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত ১১ যাত্রীর দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের