Loading live market data...
Loading active stocks...
Connecting...

Chhattisgarh: ১০৪ ঘণ্টার লড়াইয়ে ৫০০ যোদ্ধা, মূক-বধিরের নবজন্ম

ভর্তি করা হয়েছে হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, বিলাসপুর: লড়াই টানা ১০৪ ঘণ্টা। এই লড়াইয়ে সামিল হয়েছিল ৫০০ উদ্ধারকর্মী (500 personnel)। কুয়োয় পড়ে যাওয়া এক নাবলককে উদ্ধার করতে তারা কার্যত জীবনের বাজি রেখেছিল। নাবালককে জীবীত অবস্থায় উদ্ধার করা তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। সব থেকে বড় সমস্যা ছিল এই নাবালক মূক ও বধির। তাই, উদ্ধারাকারী দলের সঙ্গে তাঁর সংলাপের মাধ্যম ছিল ইঙ্গিত ও ইশারা। লড়াইয়ে জয় পেল উদ্ধারকারী দল। মূক-বধির নাবালক পেল নবজন্ম।

এগারো বছরের রাহুল গত শুক্রবার ৬০ ফুট গভীর কুয়োয় (borewell) পড়ে গিয়েছিল। তাকে উদ্ধার করতে তৈরি করা হয়েছিল ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ। ১০৪ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার গভীর রাহুলকে রাতে উদ্ধার করা হয়। এই ১০৪ ঘণ্টার লড়াইয়ে রাহুলের সঙ্গী ছিল একটি সাপ ও ব্যাঙ। এত নীচে অক্সিজেনের অভাবে যেমন কিশোরের প্রাণ সংশয়ের চরম সম্ভাবনা ছিল, তেমনই সাপের কামড়েও মৃত্যু হতে পারত তার।

প্রায় একই ধরনের ঘটনা ঘটে হরিয়ানায়। কুয়োয় (borewell) পড়ে গিয়েছিল এক কিশোর। তাঁকে উদ্ধার করতে সময় লাগে ৫০ ঘণ্টা। বিলাসপুরের ঘটনা তাকেও ছাপিয়ে গেল। কুয়ো থেকে নাবালককে জীবীত অবস্থা উদ্ধার করার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলের সদস্যরা হর্ষোল্লাসে মেতে ওঠেন। উদ্ধারের পর গ্রিন করিডোর করে নাবালককে হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও উচ্ছ্বসিত। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান, প্রত্যেকের শুভকামনা, উদ্ধারকারী দলের বিরামহীন প্রচেষ্টার ফলে নাবালক প্রাণ ফিরে পেয়েছে।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়