দেশে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েকদিনের ধারা বজায় রেখে সোমবারেও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ। অন্যদিকে চিকিৎসক মহলকে কিছুটা স্বস্তি দিয়ে বেশ অনেকটাই কমেছে দেশে দৈনিক মৃতের সংখ্যা। কেন্দ্রের সকালের বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১২৫১৪ জন। অর্থাৎ সংক্রমণের হার কমেছে প্রায় ২.৪ শতাংশ। অন্যদিকে মৃতের সংখ্যা একদিনে প্রায় ২০০ কমেছে। যেটা এই মুহূর্তে চিকিৎসক মহলের কাছে সবথেকে বড় স্বস্তির খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৫১ জনের। রবিবার এই সংখ্যাটি ছিল ৪৪৬।

অন্যদিকে, রবিবারের থেকে কিছুটা বেড়েছে সুস্থতার হার। কেন্দ্রের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২,৭১৮ জন। কিন্তু এই মুহূর্তের সবথেকে স্বস্তির খবর হল দেশের মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে মোট অ্যাকটিভ কেস বেড়েছে মাত্র ৪৫৫ জন।সুতরাং সোমবারের বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১, ৫৮,৮১৭।

উল্লেখ্য, দেশে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৪২,৮৫,৮১৪ জন। অন্যদিকে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৩৬,৬৮,৫৬০ জন। পাশাপাশি কেন্দ্রের হিসাব অনুযায়ী দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪,৫৮,৪৩৭ জনের।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের