‘সবাই কেন বেশি ভালবাসে?’ ঈর্ষায় বোনকে পাথর দিয়ে থেঁতলে খুন করল ১৩ বছরের কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি : সিনেমা দেখে ঠান্ডা মাথায় ৬ বছর বয়সী বোনকে খুন করল নাবালক শিশু।এই ঘটনায় অভিযুক্ত ওই ১৩ বছর বয়সী নাবালক শিশুকে গ্রেফতার করা হয়েছে।এমন হাড়হিম ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর এলাকায়।এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে,সিরিয়াল কিলারের একটি হিন্দি সিনেমা দেখার পর ছেলেটি বাস্তবে তার বোনকে খুন করার কথা ভাবে।এরপর ৬ বছরের নিষ্পাপ বোনকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। এই খুনের পেছনে রয়েছে হিংসা।অভিযুক্ত নাবালক স্বীকার করে নিয়েছে তার বোনকে সে পাথর দিয়ে থেঁতলে খুন করেছে। এর কারণ হিসেবে অভিযুক্ত জানিয়েছে,‘মৃতা তার নিজের বোন ছিল না। কাকার মেয়ে ছিল। সে যেহেতু বাড়ির ছোট, তাই সকলে তাকেই ভালবাসত।আমাকে কেউ ভালবাসত না।’

ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। সন্ধ্যের পর থেকে আচমকা উধাও হয়ে যায় মেয়েটি। অনেক খোঁজাখুজির পরও খোঁজ মেলে নি মেয়ের। তাতেই চিন্তায় পড়ে পরিবার। পুলিশের কাছে মিসিং ডায়েরি করেছিল মৃতার পরিবার।এরপরই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে দেখতে পায় একটি ছেলে মেয়টাকে কোথাও নিয়ে যাচ্ছে। মৃতার পরিবার দাবি করে এই ছেলেটি বাড়ির বড় ভাই। মৃতার কাকার ছেলে। এরপরই নাবলককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অভিযুক্ত নাবালক প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে সত্যিটা স্বীকার করে নিয়েছে। ওই নাবালক ছেলেটি তার বোনকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে পাথর দিয়ে থেঁতলে খুন করে। মৃত্যু নিশ্চিত করার জন্য শ্বাসরোধও করা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত নাবালকের নামে খুনের মামলা দায়ের করা হয়েছে।

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২