পেমেন্ট গেটওয়ের অ্যাকাউন্ট হ্যাক করে ১৬,১৮০ কোটি টাকা জালিয়াতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেমেন্ট গেটওয়ে সংস্থার অ্যাকাউন্ট হ্যাক। নির্দিষ্ট সময় অন্তর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ১৬,১৮০ কোটি টাকা জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই প্রতারণা চক্র দীর্ঘদিন ধরেই চলছিল। চলতি বছরের এপ্রিল মাসে পেমেন্ট গেটওয়ে সংস্থার অ্যাকাউন্ট হ্যাক করার পর ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তখনও মহারাষ্ট্রের থানের শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়।  পুলিশি তদন্তে ১৬,১৮০ কোটি টাকারও বেশি টাকা জালিয়াতি প্রকাশ্যে আসে।  

শুক্রবার(৬ সেপ্টেম্বর) সঞ্জয় সিং, অমল আন্দালে ওরফে আমন, কেদার ওরফে সমীর দীঘে, জিতেন্দ্র পান্ডে এবং আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মহারাষ্ট্রের নৌপাদা থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪০৯,৪৬৭, ৪৬৮, ১২০ বি, ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।  

এই প্রতারণা চক্রের পশ্চাতে অন্য চক্রীরাও রয়েছে। টাকা অন্য কয়েকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলেও পুলিশের প্রাথমিক অনুমান। অভিযুক্তদের কাছ থেকে বেশ কয়েকটি জাল নথি উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ এক খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান