বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’

হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ানের খুনের ঘটনায় দুই সন্দেহভাজন শুটারকে এনকাউন্টার করল পুলিশ। উত্তর প্রদেশের শামলিতে নাক চেকিংয়ের সময় তাঁরা ধরা পড়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ানের খুনের ঘটনায় দুই সন্দেহভাজন শুটারকে এনকাউন্টার করল পুলিশ। উত্তর প্রদেশের শামলিতে নাক চেকিংয়ের সময় তাঁরা ধরা পড়ে যান। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষে অঙ্কিত খুনের দুই সন্দেহভাজন বন্দুকধারীকে এনকাউন্টার করা হয়েছে বলে খবর। অভিযোগ, পুলিশকে আক্রমণ করে দু’জনেই পালানোর চেষ্টা করেছিল। নিহতদের নাম, সুমিত (২৪) এবং মোহিত (২২)। পুলিশ জানিয়েছে, তাঁরা দুজনেই গোগি গ্যাংয়ের সদস্য ছিলেন। দুজনেই হরিয়ানার সোনিপতের বাসিন্দা। প্রত্যেকের ওপর ৫০,০০০ টাকা করে পুরস্কার ধার্য ছিল। আর হরিয়ানায় মোহিতের বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা নথিভুক্ত ছিল, অন্যদিকে সুমিতের বিরুদ্ধে একটি পুলিশি মামলা নথিভুক্ত ছিল।

গত বুধবার সন্ধ্যায় শামলিতে জিম থেকে ফেরার পথে রাস্তায় আক্রান্ত হয়েছিলেন অঙ্কিত। তখনই জিম থেকে বেরোনোর পর দুটি বাইকে চেপে মোট চারজন অঙ্কিতকে অনুসরণ করছিলেন। এরপরেই তাঁরা গায়ককে লক্ষ্য করে পরপর গুলি চালান। মোট ১৮ রাউন্ড গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে যান অঙ্কিত। তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও গায়ককে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরেই ঘটনার তদন্তে টাস্ক ফোর্স গঠন করে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও সমাজমাধ্যমে অঙ্কিতকে খুনের দায় স্বীকার করেছিল একটি গোষ্ঠী। তাঁদের গোগি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে সেটাও জানিয়েছিল। এনকাউন্টারে নিহত দুইজন ছাড়াও আরও দুইজন সন্দেহভাজন বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনকাউন্টারের বর্ননা দিতে গিয়ে শামলি পুলিশ সুপার নরেন্দ্রপ্রতাপ সিংহ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতেই শামলিতে প্রবেশ এবং প্রস্থানের পথে কড়া প্রহরা বসানো হয়েছিল। ‘চেকিং’ ছাড়া কোনও গাড়ি বা বাইককে যেতে দেওয়া হচ্ছিল না। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। ভোর ৪টে নাগাদ কর্তব্যরত এসএইচও বীরেন্দ্র কাসানা কারনালের দিক থেকে একটি বাইক আসতে দেখেন। সেটিকে আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। তখনই পাল্টা গুলি চালায় পুলিশ। আর তাতেই দুই সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে দুষ্কৃতীদের গুলিতে পুলিশের গাড়ির কাঁচও ভেঙে গিয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে গত শনিবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অঙ্কিতের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, কারণ তার স্ত্রী হুমকি দিয়েছিলেন যে, পুলিশ চার দিনের মধ্যে তাঁর স্বামীর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে আত্মহত্যা করবেন। এর কয়েক ঘন্টা পর পুলিশ কড়া পদক্ষেপ নিল। শামলির বাসিন্দা বালিয়ানের ইনস্টাগ্রামে পাঁচ লক্ষেরও বেশি ফলোয়ার এবং তার ইউটিউব চ্যানেলে তিন লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে “ভারি কোর্ট মে গলি মরেঙ্গে”, “বডি বিল্ডার”, “পিটিআই”, এবং “এক খটোলা জেল কে ভিতর”।

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের