চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি:  এখনকার দিনে অনেক বাবা-মাই সন্তানকে ছোট বয়স থেকেই প্লে স্কুলে ভর্তি করে দেন। মূলত শিশুর শেখার অভ্যাস তৈরি করা এবং সমবয়সী অন্যান্য শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ করে দিতেই অল্প বয়সে স্কুলে পাঠানোর প্রবণতা বেড়েছে। তবে দিল্লির মৌজপুরের একটি প্লে-স্কুলের এমন কিছু ছবি সামনে এসেছে যা যেকোনো অভিভাবককে আতঙ্কিত করবে। অভিযোগ উঠেছে যে, স্কুলটিতে সাড়ে তিন বছরের একটি শিশুকে শারীরিক নির্যাতন ও মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে। পরিবারটির অভিযোগ, শিশুটিকে ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বেঁধে রাখা হতো। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। 

ঘটনাটি জাফরাবাদ থানার এলাকার একটি প্রাইভেট প্লে স্কুলের। পরিবারের অভিযোগ, গত ১৮  অগস্ট শিশুটিকে স্কুল থেকে বাড়ি ফেরার পর তার চোখ ও কানে ফোলা দেখা যায়। পাশাপাশি তার বমিও হচ্ছিল। এরপর দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসক জানান, শিশুটির কানের পর্দায় ফোলা রয়েছে, যা আঘাতের কারণে হয়ে থাকতে পারে বলে পরিবারের দাবি। এরপরই পরিবারের সন্দেহ হয় স্কুলে শিশুটির সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে এমন কোনও ঘটনার কথা অস্বীকার করা হয়েছিল বলে অভিযোগ। পরে শিশুটির বাবা স্কুলের CCTV-র আইডি ও পাসওয়ার্ড পান এবং ১৮  অগস্টের ফুটেজ খতিয়ে দেখেন। সেখানে শিশুটির সঙ্গে মারধরের দৃশ্য দেখতে পান বলে দাবি করে পরিবারের  সদস্যরা। এরপর ১৬ ও ১৭ আগস্টের ফুটেজও পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকা এখনও পাননি? মহিলাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী শংকর..

যে ভিডিও  সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে, শিশুটিকে চেয়ারে বেঁধে রাখা হচ্ছে, তার কান ধরে টানা হচ্ছে এবং তার ওপর নির্যাতন চালানো হচ্ছে।  পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করেছে পুলিশ।   POCSO আইনের আওতায়ও মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্কুলে কর্মরত এক পরিচারিকাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি শিক্ষক-সহ অন্য কারও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক Flying Flea C6, কী-কী ফিচার্স রয়েছে?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

৯,০০০ টাকা ছাড়ে মিলছে ৯০০০mAh ব্যাটারির OnePlus 5G স্মার্টফোন

পুজোয় অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ উপায়কে হাতিয়ার বানান

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?