ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলবন্দি প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে ঝড় উঠেছে। এর মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের লর্ডস টেস্টে ক্রিকেটের বাইরের এক বিতর্ককে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিম খানের সাক্ষাৎকার সম্প্রচার করাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে চলে আসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টস। তার পরেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ইমরান খানের কারাবাস নিয়ে কোনো বিবৃতি দিতে নিষেধ করেছে। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যাতে ইমরান খানকে নিয়ে কেউ যেন মুখ না খোলে।  

লর্ডস টেস্টের লাঞ্চ বিরতিতে স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলের একটি দীর্ঘ সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। সেখানে তাঁরা তাঁদের বাবার জেলবন্দি অবস্থা, শারীরিক পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই সাক্ষাৎকার সম্প্রচার নিয়েই আপত্তি জানায় PCB। একাধিক রিপোর্ট অনুযায়ী, সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে পাকিস্তান দল লাঞ্চের পর মাঠে নামবে না বলে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন: ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

জানা গিয়েছে, পাকিস্তান বোর্ড খেলোয়াড়দের ব্রিটিশ গণমাধ্যমের প্রশ্নের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।  তবে পাকিস্তান দলের কোচ সরফরাজ আহমেদ পরে দাবি করেন, ম্যাচ বয়কট বা মাঠে না নামার কোনও পরিকল্পনা সম্পর্কে তিনি বা ক্রিকেটাররা অবগত ছিলেন না। তাঁর বক্তব্য, দলের সমস্ত মনোযোগ ছিল ম্যাচের দিকেই। উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের জন্য উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে বহু প্রাক্তন ক্রিকেটারা চিঠি দিয়েছে  শাহবাজ শরিফের সরকারকে। সেই তালিকায় রয়েছে ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও কপিল দেবরাও। 

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের