মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি স্বাস্থ্য কেন্দ্রে তিন মাসের শিশুকে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন! আর সেই ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়ায় মৃত্যু হল তিন মাসের খুদের। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার হরিণঘাটার নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঁড়িপাড়া সাতবেড়িয়া এলাকায়। মৃত শিশুর পরিবারের দাবি, গত ১৩ আগস্ট ২০২৬ হাঁড়িপাড়া ঘোষপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ঋষব দাস নামে ওই শিশুকে পোলিও-সহ একাধিক টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এমনটাই অভিযোগ পরিবারের। শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় ১৫ আগস্ট শিশুটিকে বনগাঁ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পডুন: সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

সেখানেই চিকিৎসার পর জানা যায়, শিশুটির শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ভাল চিকিৎসার জন্য শিশুটিকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর শিশুটিকে নীলরতন (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত গত ২৯ আগস্ট শিশুটির মৃত্যু হয়। সেই মৃত্যুর জেরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। টিকা দেওয়ার পর যে টিকাকরণ কার্ড বা নথিতে স্বাক্ষর ও সিল দেওয়া হয়, সেটিও তাদের দেওয়া হয়নি বলে মৃত শিশুর পরিবারের সদস্যরা দাবি করেছে। ওই স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী বুলু মিত্র এবং সহকারী আশা কর্মী শিখা ভৌমিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। অভিযোগ, ওই দুই স্বাস্থ্যকর্মী মৃত শিশুর পরিবারকে টাকার অফার দিয়েছিল। গোটা বিষয়টি নিয়ে নগরউখড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ খতিয়ে দেখা হোক।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…