অন্নপূর্ণার টাকা এখনও পাননি? মহিলাদের উদ্দেশ্যে যা বললেন মন্ত্রী শংকর…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্নপূর্ণা যোজনার টাকা এখনও যাঁরা পাননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আবেদন জানালেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। রবিবার কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সময় নিজের সোশ্যাল মিডিয়া থেকে লাইভ করে তিনি জানান, টাকা না পাওয়া মহিলারা হিলকার্ট রোডে তাঁর বিধায়ক কার্যালয়ে গিয়ে নাম নথিভুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। সোমবার দুপুর দেড়টার মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

মন্ত্রী জানান, শিলিগুড়ি শহরে এখনও পর্যন্ত প্রায় ৩৫ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। তবে বহু মহিলা এখনও টাকা না পাওয়ায় কখনও পুরনিগম, কখনও মহকুমাশাসকের দফতরে গিয়ে বিক্ষোভদেখিয়েছেন। সম্প্রতি শহরে ফিরে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে স্টিকার সাঁটানোর সময়ও একাধিক মহিলার কাছ থেকে টাকা না পাওয়ার অভিযোগ পান শঙ্কর ঘোষ। এরপরই তিনি বঞ্চিতদের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার উদ্যোগ নেন। সোশ্যাল মিডিয়া লাইভে শঙ্কর ঘোষ বলেন, যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরা দ্রুত বিধায়ক কার্যালয়ে গিয়ে নাম নথিভুক্ত করুন এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিন। তিনি জানান, সংগৃহীত তথ্য রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

মন্ত্রী আরও বলেন, টাকা না পাওয়ায় কারও আতঙ্কিত বা হতাশ হওয়ার কারণ নেই। কিছু প্রশাসনিক সমস্যার কারণে টাকা পেতে দেরি হতে পারে। তাঁর আশ্বাস, দেরি হলেও অন্নপূর্ণা যোজনার টাকা সকল যোগ্য মহিলাই পাবেন। পাশাপাশি যাঁরা ইতিমধ্যে টাকা পেয়েছেন, তাঁদের বাড়িতে ওয়ার্ডের কর্মীরা স্টিকার সাঁটাতে গেলে সহযোগিতা করার আবেদনও জানিয়েছেন তিনি।

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪