গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতের অন্ধকারে গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি থার গাড়ি উল্টে মৃত্যু হল চার যুবকের। ঘটনায় গুরুতর চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের হাপুরের সিম্ভাওলি থানা এলাকায়। দুর্ঘটনায় আরও এক কিশোর আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বদায়ু থেকে দিল্লির দিকে যাচ্ছিল। রাতের দিকে গাড়িটি দ্রুত গতিতে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই চার যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিম্ভাওলি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে সিখেড়া সিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা চার যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম জোগিন্দর, সুখবীর, যশবন্ত এবং রবি। দুর্ঘটনায় ১৭ বছরের বিষ্ণুও আহত হয়েছে। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৮০৪, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

এ দিকে দুর্ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত থারটি রাস্তা থেকে সরিয়ে দিলে ফের স্বাভাবিক হয় যান চলাচল। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত চার যুবকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের মৃত্যুতে পরিবারগুলিতে নেমে এসেছে শোকের ছায়া।

গরুমারা জঙ্গলের পাশে রিসর্টে রমরমিয়ে চলছে মধচক্রের কারবার, পুলিশের জালে মহিলা-সহ ৮

‘বিরোধীরা কোথায় যাবে, দায় আমাদের নয়’, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা-মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

নেপালের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০৩

অন্নপূর্ণার টাকা এখনও পাননি? মহিলাদের উদ্দেশ্যে যা বললেন মন্ত্রী শংকর…

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৮০৪, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’

লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের