‘সন্ত্রাসী হামলায় ২০,০০০ ভারতীয় নিহত হয়েছে’, জাতিসংঘে পাকিস্তানের তীব্র নিন্দা ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়। ২২ এপ্রিল শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী পুরুষদের খুঁজে খুঁজে হত্যা করা হয়েছিল। হিন্দু পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত হন স্থানীয় এক মুসলিম পনিচালক। তারপর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করা হয়। তার মধ্যে একটি ছিল সিন্ধু জল চুক্তি স্থগিত।

শনিবার পহেলগাঁও নিয়ে জানিসংঘে পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বথানেনি হরিশ বলেন যে, ‘সন্ত্রাসের বিশ্বব্যাপী কেন্দ্রস্থল’ পাকিস্তান যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত ৬৫ বছরের পুরনো জলচুক্তি স্থগিত থাকবে। এর জবাবে পাকিস্তানি প্রতিনিধি জাতিসংঘে বলেন, “জলই জীবন, যুদ্ধের অস্ত্র নয়”।

ভারত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি ২৩শে এপ্রিল স্থগিত করে। ঠিক তার একদিন আগেই হয় পহেলগাঁও হামলা। এই জঘন্য সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের পূর্ণ সংযোগ খুঁজে পাওয়ার পর নয়াদিল্লি এই পদক্ষেপ নেয়।

এদিন জাতিসংঘে দাঁড়িয়ে হরিশ বলেছেন, “একটি নদীমাতৃক দেশ হিসাবে ভারত সর্বদা দায়িত্বশীলভাবে কাজ করেছে।” এরপরেই তিনি এমন চারটি বিষয় তুলে ধরেন যা পাকিস্তানের স্বরূপকে বিশ্বের দরবারে উন্মোচিত করে।

প্রথমত, ভারত ৬৫ বছর আগে গভীর বিশ্বাস নিয়ে সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করেছিল। সেই চুক্তির প্রস্তাবনা বর্ণনা করে যে কীভাবে দুই দেশের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। সাড়ে ছয় দশক ধরে পাকিস্তান ভারতের উপর তিনটি যুদ্ধ এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে।

পার্বথানেনি হরিশ এই প্রসঙ্গ ব্যাখা করে বলেছেন, গত চার দশকে সন্ত্রাসী হামলায় ২০,০০০ এরও বেশি ভারতীয় নিহত হয়েছেন। ভারত এই সময়কালে তার ‘অনন্য ধৈর্য এবং উদারতা’র পরিচয় দিয়েছে। হরিশের কথায়, “পাকিস্তানের মদত পেয়ে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ভারতে সাধারণ মানুষের জীবন, ধর্মীয় সম্প্রীতি এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে বারবার আঘাত করতে চেয়েছে।”

দ্বিতীয়ত, এই ৬৫ বছরে সুদূরপ্রসারী মৌলিক পরিবর্তন ঘটেছে। কেবল আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলার মাধ্যমে নিরাপত্তাজনিত উদ্বেগ বৃদ্ধির ক্ষেত্রেই নয় বরং শক্তি উৎপাদন, জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যাগত পরিবর্তনের জন্য ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে।

জল ব্যবহারের নিরাপত্তা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য বাঁধের অবকাঠামোর প্রযুক্তি পরিবর্তিত হয়েছে। কিছু পুরনো বাঁধ গুরুতর নিরাপত্তা উদ্বেগের সম্মুখীন হচ্ছে। পাকিস্তান এই অবকাঠামোতে যে কোনও পরিবর্তন আনতে চাইলে বারবার বাধা তৈরি করছে। সেই প্রসঙ্গে হরিশ ২০১২ সালে জম্মু ও কাশ্মীরে তুলবুল নেভিগেশন প্রকল্পে সন্ত্রাসবাদীরা হামলা চলিয়েছিল।

চতুর্থত, এই পটভূমিতে দাঁড়িয়ে ভারত বাধ্য হয়ে শেষে ঘোষণা করেছে যে সন্ত্রাসবাদের বিশ্বব্যাপী কেন্দ্রস্থল হল পাকিস্তান। তাই তারা যতদিন না সন্ত্রাস সমর্থন বন্ধ করবে, ততদিন পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে।

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা