দিল্লিতে ফের অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে অবৈধ মদ পাচারের অভিযোগে ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশের পশ্চিম জেলার স্পেশ্যাল স্টাফ। পুলিশের দাবি, হরিয়ানার সোনিপত থেকে মদ এনে দিল্লির বিভিন্ন এলাকায় পৌঁছে দিতেন ওই যুবক। তাঁর গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬০টি কার্টনে রাখা ৩ হাজার প্যাকেট বেআইনি মদ। উদ্ধার করা হয়েছে মদ বহনের কাজে ব্যবহৃত একটি হুন্ডাই গ্র্যান্ড ।10-ও।

পুলিশ সূত্রে খবর, ১৮ অগস্ট সাদা রঙের একটি হুন্ডাই গ্র্যান্ড i10-এ করে বেআইনি মদ আনা হচ্ছে বলে খবর আসে। এর পর টিলক নগরে আউটার রিং রোডের কাছে পিলার নম্বর ২৬ এবং সিআরপিএফ ক্যাম্পের দেওয়ালের পাশে রাস্তার ধারে ফাঁদ পাতেন তদন্তকারীরা। পীরাগড়ি দিক থেকে আসা গাড়িটি আটক করা হয়। গাড়ির চালক সৌরভ গুপ্তকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। তদন্তকারীদের দাবি, জেরায় সৌরভ জানিয়েছেন, প্রায় দু’মাস আগে রোহিণীর বিজয় বিহারের বাসিন্দা রোহনের সঙ্গে তাঁর পরিচয় হয়। রোহনের হয়ে কাজ করতেন মুবারক নামে এক ব্যক্তি। সোনিপত থেকে মদ সংগ্রহ করে দিল্লিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন তিনি।

আরও পড়ুনঃ ‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

পুলিশ সূত্রে খবর, গত দু’মাস ধরে এই কাজ করছিলেন সৌরভ। রোহনের নির্দেশে টিলক নগর, বিকাশপুরী, রাজৌরি গার্ডেন এবং আনন্দ পর্বত এলাকায় মদ পৌঁছে দিতেন তিনি। এর জন্য মাসিক নির্দিষ্ট পারিশ্রমিক পেতেন। টিলক নগর থানায় আবগারি আইনে মামলা দায়ের হয়েছে। মূল অভিযুক্ত রোহন-সহ এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের কাছ থেকে ১০০ খুনের মামলা সরানো হল

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

আজ বেলা ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর প্রতিবাদ মিছিলের ডাক ABVP-র 

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম