নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘরের বাইরে বেরোলেই ঘাম ঝরছে। এর মধ্যেই স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আবার বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের বিভিন্ন প্রান্তে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে পুরোপুরি রেহাই মিলবে না। মেঘলা আকাশ ও বেশি আর্দ্রতার কারণে ভ্যাপসা ভাব বজায় থাকতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৪ ডিগ্রির আশপাশে। তাই বাইরে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখাই ভাল। আজ কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। হুগলি ও উত্তর ২৪ পরগনায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

সমুদ্রও আজ উত্তাল থাকতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলির জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের তুলনায় বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। ডুয়ার্স এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের বাইরে বেরোনোর সময় সতর্ক থাকার পাশাপাশি ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

দিল্লিতে ফের অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১

রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

আজ বেলা ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর প্রতিবাদ মিছিলের ডাক ABVP-র 

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

7050mAh ব্যাটারি, 3D ডিসপ্লে, বৃহস্পতিবার লঞ্চ হবে iQOO Z11

ভিটামিন ‘এ’-র ঘাটতি হলে শরীরে দেখা দিতে পারে এই ৭ লক্ষণ

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম