১০০ টাকার হাতুড়ি, ১৩০০ টাকার ডিস্ক কাটার ব্যবহার করে ২৫ কোটির গয়না লুঠ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির জংপুরার গহনার দোকানে ডাকাতির ঘটনা সম্প্রতি আলোড়ন ফেলেছিল। তবে মাত্র ১০০ টাকার হাতুড়ি ও ১,৩০০ টাকার ডিস্ক ব্যবহার করেই ২৫ কোটি টাকার গহনা লুঠ করা হয়েছিল। আশ্চর্যজনকভাবে অভিযুক্ত ছত্রিশগড়ের লোকেশ শ্রীবাস একাই এই দুঃসাহসিক ডাকাতি করেছেন। দিল্লির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ডাকাতির ঘটনা।

লোকেশ দিল্লিতে ৯ সেপ্টেম্বর ও ১৭ই সেপ্টেম্বর দুটি রেক মিশন পরিচালনা করেন। ডাকাতির পূর্বে বিস্তর পরিকল্পনামাফিক এগিয়েছিলেন। অভিযুক্ত ডাকাতির সরঞ্জামগুলি দিল্লির বিভিন্ন স্থান থেকে এনেছিলেন। চাঁদনি চক থেকে ১০০ টাকা দামের  একটি হাতুড়ি, জিবি রোড থেকে ১৩০০ টাকা দামের একটি ডিস্ক কাটার কেনা হয়েছিল। নিজের বাড়ি থেকেই স্ক্রু ড্রাইভার ও প্লায়ার এনেছিল। উমরাও জুয়েলার্সের পাশের একটি বাড়িতে প্রবেশ করে সারারাত সেখানে ছিল। স্ট্রংরুমের দেয়ালে ড্রিল দিয়ে ছিদ্র তৈরি করে। ফলে প্রদর্শিত গহনা গুলি খুব সহজেই তাঁর নজরে আসে। গহনা চুরির পর সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে।  

শুক্রবার(২৯ সেপ্টেম্বর) অভিযুক্ত লোকেশকে বিলাসপুর থেকে গ্রেফতার করে পুলিশ। মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর